Sonakshi Sinha: হবু জামাইকে জড়িয়ে ধরে ছবি, সোনাক্ষী-জাহিরের বিয়ের আগেই মানভঞ্জন শত্রুঘ্ন সিনহার
কে বলেছে মেয়ের সঙ্গে বনিবনা নেই। হবু জামাই জাহির ইকবালকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করলেন শত্রুঘ্ন সিনহা। মেয়ের বিয়েতে যোগ না দেওয়ার জল্পনা এক কথায় ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। আর ২ দিন পরেই সোনাক্ষীর বিয়ে। সাত বছরের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করছেন সোনাক্ষী।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই শত্রুঘ্ন সিনহার সঙ্গে বিতর্ক তৈরি হয়েছিল। শত্রুঘ্ন সিনহা প্রকাশ্যে বলেছিলেন মেয়ে বিয়ে করছে সেটা তিনি জানেন না। তবে সোনাক্ষী যদি তাঁদের আমন্ত্রণ করে তাহলে তাঁরা গিয়ে আশীর্বাদ করে আসবেন। একই কথা বলছিলেন সোনাক্ষীর মামাও। তারপরেই মনে করা হচ্ছিল ভিন্ন ধর্মে বিয়ে করছেন বলেই সোনাক্ষীর বিয়েতে আপত্তি রয়েছে শত্রুঘ্ন সিনহা।

মেয়ে সোনাক্ষীর বিয়েতে তিনি আসবেন না বলেও জল্পনা শুরু হয়েছিল। যদিও গতকাল শত্রুঘ্ন সিনহা সাংবাদিকদের জানান তাঁর একমাত্র মেয়ের বিয়ে আর তিনি থাকবেন না সেটা হতে পারে না। যাঁরা এইসব কথা বলছেন তাঁদের এবার চুপ করা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁকে আর সোনাক্ষীকে নিয়ে ভুল রটনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
সাত বছর ধরে জাহির ইকবালকে ডেট করছেন সোনাক্ষী। হীরামান্ডির শ্যুটিং শেষ হওয়ার পরেই সোনাক্ষীর বিয়ের গুঞ্জন শুরু হয় নেটপাড়ায়। যদিও প্রথমে অভিনেত্রী এবং তাঁর পরিবারের কেউ এই নিয়ে কোনও কথা বলতে চাননি। তারপরেই সোশ্যাল মিিডয়ায় ভাইরাল হয় সোনাক্ষীর বিয়ের আমন্ত্রণপত্র। আগামী ২৩ মে পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। তারপরে বড় করে রিসেপশন করা হবে। তাতে ইন্ডাস্ট্রির বন্ধু এবং ঘনিষ্ঠরা থাকবেন।
সলমন খানের পার্টিতেই সোনাক্ষীর সঙ্গে জাহির ইকমাবেলর পরিচয়। সেখান থেকেই তাঁদের ফোন নম্বর আদান প্রদান এবং প্রেম। সোনাক্ষীর সঙ্গে ছবিও করেছেন জাহির। তবে তাঁরা এই সম্পর্ক নিয়ে বেশি জাহির করতে চাননি কখনও। একথায় সংবাদ মাধ্যমের অলক্ষ্যেই ছিল জাহির-সোনাক্ষীর প্রেম। তারা এই নিয়ে খুব বেশি প্রচার পছন্দ করতেন না। বিয়ে নিয়েও সেকারণে প্রচার করতে চাননি তাঁরা।












Click it and Unblock the Notifications