মুখের ক্যান্সারে প্রাণ হারালেন শাহরুখ খানের পাকিস্তানের নিকটাত্মীয় নূর জাহান
মুখের ক্যান্সারে প্রাণ হারালেন শাহরুখ খানের পাকিস্তানের নিকটাত্মীয় নূর জাহান
মুখের ক্যান্সারে এবার মৃত্যুর কোলে ঢোলে পড়লেন অভিনেতা শাহরুখ খানের নিকট আত্মীয় তথা পেশোয়ারের বাসিন্দা নূর জাহান। সূত্রের খবর, বর্তমানে পেশোয়ারের কিসা খওয়ানি বাজারের নিকটবর্তী মহল্লা শাহ ওয়ালি কাতাল অঞ্চলে থাকতেন শাহরুখের বাবার এই নিকটাত্মীয়।

জাহানের স্বামী আসিফ বুরহান তাঁর স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি শাহরুখ কীভাবে তাদের পরিবারের সঙ্গে তাঁর স্ত্রীর যোগাযোগ অটুট রেখেছিলেন তারও স্মৃতি রোমন্থন করেন তিনি। পারিবারিক সম্পর্ক নিয়ে কথা বলার সময় তিনি জানান মা-বাবার আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য প্রায়শই শাহরুখ পেশোয়ার আসতেন। একইসাথে ১৯৯৭ সালে ও ২০১১ সালের শাহরুখের সঙ্গে দেখা করতে মুম্বইও আসেন জাহান।
নূর দীর্ঘদিন জেলা ও জেলা কাউন্সিলর হিসাবে কাজ করেছিলেন বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ২০১৩ সালের সাধারণ নির্বাচনে অস্থায়ী সংসদ পদের জন্য মনোনয়নও জমা দেন তিনি। তবে একেবারে শেষ মুহূর্তে তাকে মনোনয়ন প্রত্যাহার করতেও দেখা যায় তাকে।












Click it and Unblock the Notifications