'দীপিকা যা পেরেছে, আমি পারতাম না', স্তন বিভাজিকা টুইট বিতর্কে প্রতিক্রিয়া শাহরুখ খানের

'দীপিকা যা পেরেছে, আমি পারতাম না', স্তন বিভাজিকা টুইট বিতর্কে প্রতিক্রিয়া শাহরুখ খানের
মুম্বই, ১৬ সেপ্টেম্বর : দেশের জনপ্রিয় সংবাদপত্রে 'দীপিকার স্তন বিভাজিকা' প্রতিবেদন প্রসঙ্গে দীপিকার অগ্নিশর্মা রূপ এখন সবচেয়ে আলোচ্য বিষয়। দীপিকার এই প্রতিবাদে যেখানে পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক ব্যক্তিত্ব, সেখানে দেরি করে হলেও দীপিকার সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের কিং শাহরুখ খান।

হ্যাপি নিউ ইয়ার ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। এর আগে ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেসে এই দুইজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এদিন শাহরুখ দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, "আমি জানি দীপিকা অত্যন্ত সাহসী একজন মেয়ে। সেই জন্য ও ওইসব কথাগুলো বলতে পেরেছে যা ও বলতে চেয়েছে। আমি ওঁকে সম্পূর্ণ সমর্থন করি। কিন্তু ওর জায়গায় আমি বা অন্যকেউ থাকলে তা কখনওই করতে পারতাম না যা দীপিকা করেছে।"

আরও পড়ুন : 'আমি নারী, আমার স্তন-বিভাজিকা আছে! তাতে আপনার কী?' অগ্নিশর্মা দীপিকা

একইসঙ্গে মহিলা সম্প্রদায়ের জন্য বার্তা দিয়েছেন শাহরুখ। জানিয়েছেন, মহিলাদের সাহসী হতে হবে। যা মনে হচ্ছে পরিস্কার করে তা বলে দিন। তিনি বলেন, "আমরা দীপিকার জন্য গর্বিত। আমাদের উচিত মহিলাদের সম্মান করা এবং মহিলাদের যথাযথ সাহসটা থাকা উচিত।"

সম্প্রতি ভারতের জনপ্রিয় ও প্রথম সারির একটি ইংরাজি সংবাদপত্রে দীপিকার স্তন বিভাজিকা (ক্লিভেজ) প্রদর্শন নিয়ে একটি প্রতিবেদন বেরয়। আর তাতেই রীতিমতো রেগে লাল দীপিকা। নিজের পক্ষে সওয়াল করতে সোস্যাল মিডিয়াকেই বেছে নেন তিনি। এরপর তিনি টুইটারে একের পর এক টুইট করে নিজের রাগ উগরে দেন। তিনি টুইট করে বলেন, "হ্যাঁ আমি একজন মহিলা, আমার স্তন ও স্তন বিভাজিকা দুইই রয়েছে। তাতে কী কারও সমস্যা রয়েছে।" এর পরের টুইটে তিনি বলেন, যখন মহিলাদের সম্মান করতে জানেন না তখন মহিলা ক্ষমতায়ণ নিয়ে কথাও বলবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+