শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পেতে কেন দেরি হচ্ছে, তা কিং খান নিজেই জানালেন

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পেতে কেন দেরি হচ্ছে, তা কিং খান নিজেই জানালেন

চারবছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁকে শেষবার দেখা গিয়েছেল পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমা জিরোতে। ২০১৮ সালে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করে ছিলেন তিনি। তবে, কিং খানের পরবর্তী সিনেমার নাম তিনি ঘোষণা করেছেন। সিনেমার নাম জওয়ান। পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের ছবি জওয়ানের ট্রিজার দেখে ভক্তদের খুব খুশী। ছবিটি পাঁচটি ভাষায় মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। আগামী বছরের জুন মাসের ২ তারিখ মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু কেন সিনেমাটি এত দেরি করে মুক্তি পাচ্ছে, তা নিজেই জানালেন কিং খান।

শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পেতে কেন দেরি হচ্ছে, তা কিং খান নিজেই জানালেন


অভিনেতা শাহরুখ খান টুইট করে জানান, অভিনেতা টুইটারে আসন্ন সিনেমার শিরোনাম ঘোষণা করে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি ক্যাপশানে লিখেছেন অ্যাকশন প্যাকড ২০২৩! ২ জুন ২০২৩-এ প্রেক্ষাগৃহে একটি চমকপ্রদ বিনোদন #Jawan আপনাদের জন্য, হিন্দি, তামিল ভাষায় , তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। সেই সঙ্গে একটি নতুন পোস্টে, শাহরুখ পাঁচটি ভিন্ন ভাষায় ছবিটির পোস্টার শেয়ার করেছেন। এবং দর্শকদের অপেক্ষা করতে বলেছেন। তিনি আরও লেখেন, 'এটি একটি বিশেষ @redchilliesent প্রকল্প, নানান কারণে এই ছবিটি মুক্তি পেতে দেরি হচ্ছে। অনেক ভালো মানুষ কঠোর পরিশ্রম করে এই ছবিটি তৈরি করেছেন। সহ-প্রযোজক @_গৌরববর্মা, @অ্যাটলি৪৭ এবং তাদের জওয়ানদের ধন্যবাদ জানাতে চাই।

আসন্ন সিনেমার যে ট্রিজারটি মুক্তি পেয়েছে, সেখানে কিং খানকে ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় দেখা গেছে। ছবির ফার্স্ট লুক নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শাহরুখ খান বড় অ্যাকশন ফিল্ম নিয়ে পর্দায় ফিরছেন। যা আগামী জুন মাসের ২ তারিখ মুক্তি পাবে। জওয়ান সিনেমা সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, এই দুর্দান্ত সিনেমাট টি তৈরি করার জন্য কৃতিত্ব অ্যাটলির। যেটি আমার জন্যও একটি দুর্দান্ত অভিজ্ঞতার ছিল। তাছাড়া আমি খুব অ্যাকশন ফিল্ম পছন্দ করি! ।

বলা বাহুল্য, আগামী বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম 'পাঠান’, জুনেই আসছে অ্যাটলি কুমারের ছবি 'জওয়ান’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির প্রথম ছবি 'ডানকি’। যার ফলে তাঁর উপরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করার সাহসী পদক্ষেপ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা। এটা অভিনেতার ভক্তদের কাছে একটা বড় পাওনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+