Shah Rukh Khan Song In Jawan: এক হাজার মহিলার সঙ্গে নাচ! ১৫ কোটি খরচে শ্যুট হয়েছে শাহরুখের সিনেমার একটি গান
Shah Rukh Khan Song In Jawan: তিনি বাদশা! সবসময় তিনি বাকি খানেদের থেকে অনেকটাই নিজেকে আলাদা রেখেছেন। তিনি শাহরুখ খান। আগামী কয়েকদিনের মধ্যেই রিলিজ করবে Jawan। ইতিমধ্যে শাহরুখের নয়া ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে।
ইতিমধ্যে হিট পাঠান! বক্স অফিসে রীতিমত ঝড় তুলে দিয়েছে। ফলে শাহরুখের প্রতি তার ভক্তদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে Jawan-এ নানা লুকে শাহরুখকে দেখে একেবারে ফিদা তাঁর ভক্তরা।

শাহরুখের সিনেমা ঘুরে চড়ছে উত্তাপ
গত কয়েকদিন আগেই Jawan এর প্রিভিউ লঞ্চ করেছিল। যা বেশ পছন্দ হয়েছেন সিনেপ্রেমীদের। প্রিভিউতে শাহরুখের লুক ঘিরে উন্মাদনা তুঙ্গে। মনে করা হচ্ছে Jawan-এ শাহরুখকে ডবল রোলে দেখা যেতে পারে। যদিও সবটাই জল্পনা। কিন্তু জানেন কি শাহরুখের Jawan-এ একটি গানের দৃশ্য শুট করতে কোটি টাকা খরচ করা হয়েছে। যা নাকি বলিউডে প্রথমবার ঘটেছে। অনেকে বলছে, এই গান বলিউডে ইতিহাস হয়ে থাকবে।
গানে খরচ হয়েছে ১৫ কোটি!
জুম টিভির একটি খবর অনুযায়ী শাহরুখ খানের সিনেমায় ব্যবহৃত 'জিন্দা বান্দা' গানটি বলিউডের সবথেকে দামী গান। অনিরুদ্ধ রবিচন্দর শুধু এই গানটিই রচনা করেননি, কণ্ঠও দিয়েছেন। এই গানটিকে চেন্নাইয়ের একটি দামী লোকেশনে পাঁচদিন ধরে শুটিং করা হয়েছিল।
শুধু তাই নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, মুম্বই সহ বেশ কয়েকটি জায়গা থেকে ১০০০ জন ফিমেল ডান্সারকেও নিয়ে যাওয়া হয়েছিল। এই গানে শাহরুখ খানের সঙ্গে এক হাজারের বেশি মেয়েকে নাচতে দেখা যাবে। অনেকে বলছেন এই বয়সে এটা শাহরুখের পক্ষেই নাকি সম্ভব।
Jawan- এ লিড রোলে দেখা যাবে শাহরুখকে
Jawan ঘিরে যতই শাহরুখ অনুগামীদের প্রত্যাশা বাড়ছে ততই সামনে আসছে একের পর তথ্য! Jawan- এ লিড রোলে দেখা যাবে শাহরুখকে। তাঁর প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেনমেন্ট সিনেমাটির প্রোডিউস করে। দীর্ঘদিন ধরে কঠর পরিশ্রম শাহরুখকে জাওয়ানের জন্যে করতে হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর গোটা দেশের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স রিলিজ করবে। দক্ষিনের ডায়রেক্টর এটলির সিনেমা এটি।












Click it and Unblock the Notifications