জওয়ানের সেটে একসঙ্গে শাহরুখ-সঞ্জয়! কবে থেকে কোথায় শুরু হবে শুটিং

কিংখানের পাঠান সিনেমার এবার আসতে চলেছে 'জওয়ান’। আসন্ন ছবিটির জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। জওয়ান সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি। আগেই ছবির প্রথম লুক প্রকাশিত হয়ে গিয়েছিল ,সেখান থেকেই বোঝা গেছে সিনেমাটি অ্যাকশনধর্মী হবে। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের জন্য সোমবার একত্রিত হয়েছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত।

জওয়ানে দেখা মিলবে সঞ্জয় দত্তেরও

জওয়ানে দেখা মিলবে সঞ্জয় দত্তেরও

জানা গিয়েছে, জওয়ান সিনেমায় সঞ্জয় দত্ত ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। মুম্বিইয়ের একটি স্টুডিওতে চার থেকে পাঁচদিন তারা একসঙ্গে শুটিং করবেন, সোমবার থেকেই শুরু হয়েছে সেই শুটিংয়ের কাজ।

 সোমবার থেকে শুরু শুটিং

সোমবার থেকে শুরু শুটিং

সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সঞ্জয় দত্ত কাশ্মীরে একটি শুটিং সেরে মুম্বইয়ে ফিরে এসেছেন, তারপর আজ থেকে শুরু করেছেন জওয়ানের শুটিং। চলতি মাসের শেষের দিকে ২৭ বা ২৮ মার্চ দীপিকা পাড়ুকোন আসন্ন সিনেমার শুটিংয়ে যাবেন।

 কে ছবিটি পরিচালনা করছেন

কে ছবিটি পরিচালনা করছেন

কিছুদিন আগেই জানা গিয়েছে জওয়ান সিনেমার মুক্তির দিন পিছিয়ে গেছে। জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখন কিন্তু সিনেমাটি মুক্তির পাওয়ার দিন পিছিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।জওয়ান সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি।

 কবে মুক্তি পাবে জওয়ান

কবে মুক্তি পাবে জওয়ান

চলচ্চিত্র সমালোচক রমেশ বালাও জানিয়েছেন, 'অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে আসন্ন সিনেমাটি।' সেই মাসেই কিন্তু দুর্গাপুজো, দশেরার মতো বড় উৎসব, তাহলে সেই সময়েই কী ছবিটি রিলিজ করলে বক্স অফিসে ঝড় তুলতে পারবে। তাই জন্যই কী ছবি মুক্তির তারিখ পিছোনো হল।

২০২১ সাল থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে, তারপর নানান জায়গায় সিনেমার শুটিং হয়েছে। কিং খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মনির মতো বড় বড় তারকারা।

জওয়ানের পর মুক্তি পাবে ডানকি

জওয়ানের পর মুক্তি পাবে ডানকি

জওয়ানের পর মুক্তি পাবে শাহরুখ খানের আরেক ছবি, নাম ডানকি। যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু হিরানি। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। আশা করা যায় পাঠান সিনেমার পর আবারও হিট হতে চলেছে জওয়ান ও ডানকি।

ছবি সৌ:ফিল্মিবিট


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+