‘‌টাইগার থ্রি’‌–তে ক্যামিও শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় গোপন কথা ফাঁস করলেন এসআরকে

‘‌টাইগার থ্রি’‌–তে ক্যামিও শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় গোপন কথা ফাঁস করলেন এসআরকে

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার করলেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। শনিবার সেই উপলক্ষ্যে তিনি ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য লাইভ সেশনে আসেন। সেখানে তিনি তাঁর আসন্ন ছবি '‌পাঠান'‌ নিয়ে যেমন কথা বলেন তেমনি তিনি সলমন খানের সঙ্গে কাজ করার কথাও জানান। শাহরুখ এদিন নিজে স্বীকার করেছেন যে তিনি টাইগার থ্রি-তে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।

‘‌টাইগার থ্রি’‌–তে ক্যামিও শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় গোপন কথা ফাঁস করলেন এসআরকে

শনিবার সলমন খানের সঙ্গে কাজ করা নিয়ে শাহরুখ খান বলেন, '‌সলমন খানের সঙ্গে কাজের নয় সেখানে ভালোবাসার, আনন্দের, বন্ধুত্বের ও ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই আমি যখনই তাঁর সঙ্গে কাজ করি সেটা দারুণ সুখদায়ক হয়। একটি ছাড়া যদিও আমরা কখনও পূর্ণাঙ্গ সিনেমা একসঙ্গে করিনি, ওটাও পূর্ণাঙ্গ সিনেমা যদিও ছিল না। তাই সিনেমায় কাজ করার জন্য বছরে ৪-৫ দিন সময় পাই।'‌

শাহরুখ খান এই ভিডিওতে জানিয়েছেন যে গত কয়েক বছর সলমনের সঙ্গে কিছু প্রজেক্টে কাজ করার সময় তাঁর দারুণ দিনগুলো কেটেছে এবং এখানেই তিনি টাইগার থ্রি-তে কাজ করার কথা সরাসরি জানিয়েছেন। শাহরুখ বলেন, '‌গত ২ বছর আমার জন্য দারুণ ছিল কারণ আমি সলমনের একটি সিনেমার অংশ হতে পেরেছি।

সলমন খান জিরো সিনেমায় এসেছেন এবং আমার সঙ্গে একটি গানেও ছিল এবং পাঠানেও সলমন থাকবেন, আমি জানি না এটা কোনও গোপন কিছু কিনা, তবে আমিও চেষ্টা করছি টাইগার থ্রি-তে থাকার।'‌ শাহরুখ সলমনকে নিজের ভাই বলে সম্বোধন করে বলেন, '‌সলমনের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। আমি সলমনকে কতটা ভালোবাসি তা বলার আগে একটি বিশেষ ধন্যবাদ বলতে চাই। সলমন পরিবারের মতো, সে আমার ভাইয়ের মতো।

আমরা জানি না কে বড় ভাই আমাদের মধ্যে। আমাদের মধ্যে কেউ না কেউ আলাগা আলাদা দিনে একে-অপরের প্রতি বড় ভাইয়ের মতো আচরণ করেছি। যে ভুল করে সেই বড় ভাই।'‌ প্রসঙ্গত, টাইগার থ্রি-তে শাহরুখ যে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সেটা অনেক আগে থেকেই জল্পনা-কল্পনা চলছিল তবে এদিন শাহরুখ নিজেই তাতে সিলমোহর দিলেন। অন্যদিকে ‌পাঠান ছবিতেও দেখা যাবে সলমন খানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+