‘তোমার পরবর্তী ছবিতে অভিনয় করতে চাই’, শাহরুখ খান টুইটে কাকে বললেন এই কথা
আলিয়া ভাটকে অভিনন্দন শাহরুখ খানের
নিজের প্রতিভাকে শুধু অভিনয়েই সীমাবদ্ধ না করে এবার প্রযোজনার কাজে হাত পাকানো শুরু করলেন বলিউডের চুলবুলি অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়া তাঁর নিজের প্রযোজনার ছবি 'ডালিং’–এর শুটিং শুরুর আগেই বলিউড কিং শাহরুখ খানের কাছ থেকে পেলেন শুভেচ্ছা। এই সিনেমায় আলিয়া ভাট প্রথম প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করছেন এবং এর সঙ্গে রেড চিলি এন্টারটেইনমেন্টে তিনি সহ–প্রযোজক হিসাবেও রয়েছেন। এই ছবির পরিচালক জসমীত কে রিন।

শাহরুখ খান আলিয়া ভাটের পোস্টটিকে রিপোস্ট করেন, যেখানে আলিয়া শিটিংয়ের প্রথম দিন তাঁর ট্রেলারে বসে রয়েছেন। শাহরুখ সেখানে লেখেন, 'এই প্রযোজনার পর তুমি নিজস্ব প্রযোজনায় তৈরি কোনও সিনেমাতে আমায় নিও ছোট্ট আলিয়া। আমি শুটে সময় মতো আসব এবং খুবই পেশাদারিত্ব দেখাবো। কথা দিলাম!’ আলিয়ার আসল টুইটে তিনি লিখেছেন, 'ডালিং–এর প্রথম দিন! আমার প্রযোজক হিসাবে প্রথম ছবি কিন্তু আমি সবসময় একজন অভিনেতা প্রথমে এবং তা সারাজীবনের জন্য (এখন যদিও খুব নার্ভাস অভিনেতা)। আমি জানি না কী হচ্ছে, নতুন সিনেমা শুরুর আগের রাতে আমি আমার গোটা শরীরে এই উত্তেজনা অনুভব করি, আমি সারারাত ধরে স্বপ্ন দেখি যে আমি সংলাপের লাইন ভুলে গিয়েছি, হড়বড় করছি, সময়ের ১৫ মিনিট আগে সেটে চলে এসেছি দেরি করে সেটে ঢোকার ভয়ে। আশা করব যে এই অনুভূতি কখনই আমার যাবে না, এবং আর চলে যাওয়াটা উচিতও নয়। কারণ, নার্ভাস হওয়া মানেই সেই বিষয়ে কেউ সত্যিই খুব যত্নশীল।’ 'ডার্লিং’-এর সেট থেকে বেশ কয়েকটি সাদাকালো ছবি শেয়ার করেছেন আলিয়া। কখনও তাঁকে দেখা যাচ্ছে ভ্যানিটি ভ্যানে বসে মন দিয়ে চিত্রনাট্য পড়তে, আবার কখনও বা দেখা গেল নায়িকাকে আয়নার সামনে বসে।
After this production please sign me up for your next home production little one. I will come in time for the shoot and be very professional..promise! https://t.co/rXzha7LmZR
— Shah Rukh Khan (@iamsrk) July 3, 2021
'ডালিং’–এ অভিনয় করছেন বিজয় বর্মা ও শেফালি শাহ। বিজয় এই ছবির সেটে তোলা নিজের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বিজয় এর আগে আলিয়ার সঙ্গে গুল্লি বয় ছবিতে অভিনয় করেছেন।
ডালিং হল দারুণ এক মা–মেয়ের জুটির গল্প, যাঁরা বিভিন্ন পাগলামির মাধ্যমে পৃথিবীতে নিজেদের স্থান খুঁজছেন। গোঁড়া নিম্ন–মধ্যবিত্ত প্রতিবেশী ও বিভিন্ন ধরনের মজার দৃশ্য শুট করা হবে এই মুম্বই শহরের মধ্যেই।












Click it and Unblock the Notifications