Shah Rukh Khan Birthday: কোথায় হল শাহরুখের জন্মদিনের পার্টি, কারা ছিলেন আমন্ত্রিত, কেন এতো গোপনীয়তা?

Shah Rukh Khan Birthday: বাদশাহের জন্মদিন বলে কথা। গতকাল দিনভর বলিপাড়ায় হইহই কাণ্ড। কিন্তু কিছুতেই কেউ প্রকাশ্যে আনলেন না কোথায় হচ্ছে সেই মেগা ইভেন্ড। সকালের পর সন্ধেবেলা একবার দেখা গিয়েছিল কিং খানকে মন্নতের সামনে অনুরাগীদের দেখা দিতে।

গতকাল সকাল থেকেই বলিপাড়ায় চর্চার অন্যতম বিষয় ছিল শাহরুখ খােনর জন্মদিনের পার্টি। আগের দিন মধ্যরাতে পরিবারের কয়েকজনকে নিয়ে ডিনারে মিডনাইট সেলিব্রেশন সেরে ফেলেছিলেন শাহরুখ। কিন্তু আসল শো ছিল সন্ধেবেলায়। মেগা জন্মদিেনর পার্টির আয়োজন করেছিলেন তিনি।

Shah Rukh Khan Birthday

শাহরুখ খােনর জন্মদিনের পার্টি িনয়ে চরম গোপনীয়তা ছিল বলিপাড়ায়। আমন্ত্রিতদের ছবি তোলা বা ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অনুমতি ছিল না। এমকী কোথায় পার্টি হচ্ছে সেটা জানানোর অনুমতিও ছিস না। কোনও পাপারাৎজিকে ধারে কাছে ঘেসতে দেওয়া হয়নি সেই পার্টিতে। কেন এতো গোপন করা হল শাহরুখের ৫৮ তম জন্মদিনের সেলিব্রেশন তা িনয়ে জল্পনা চলছে।

এরই মধ্যে দু একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। করিনা কাপুর এবং করিশ্মা কাপুর যে আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে সেটা জানা গিয়েছে। কারণ করিনা এবং করিশ্মা ২ জনেই তাঁদের ইনস্টা স্টোরিতে পার্টি লুকের ছবি শেয়ার করেছেন। করিনা কাপুর শেয়ার করেছেন গার্ল গ্যাংয়ের ছবি। যাতে অমৃতা আরোরা এবং তিনি তো রয়েইছেন। রয়েছেন করিশ্মা কাপুরও। দুই বোনে কালো এবং সাদা দুই কম্বিনেশনের পোশাক পরেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য শাহরুখ খাের জন্মদিেনর দিন তাঁর ম্যানেজার পুজা দদলানিরও জন্মদিন ছিল। অর্জুন কাপুরও আমন্ত্রিত ছিলেন এই অনুষ্ঠানে। তিনিও পার্টির লুকের ছবি শেয়ার করেছেন। শাহরুখ খানের বছর বলে মনে করা হচ্ছে। কারণ পর পর দুটো ছবি মেগা হিট করেছে। পাঠান এবং জওয়ান। জন্মদিেনর দি আবার তিন নম্বর ছবির টিজার রিলিজ করেছেন তিনি।

রাজকুমার হিরানীর সঙ্গে প্রথম ছবি করছেন শাহরুখ খান। ডাঙ্কিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন তপসী পান্নু, ভিকি কৌশল। এই প্রথম বলিউডের এই দুই তারকার সঙ্গে অভিনয় করছেন তিনি। লন্ডনে বেআইনি অনুপ্রবেশ নিয়েই তৈরি হয়েছে গল্পটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+