শাবনা আজমির গাড়ি দুর্ঘটনায় চালকের নামে এফআইআর দায়ের
শাবনা আজমির গাড়ি দুর্ঘটনায় চালকের নামে এফআইআর দায়ের
গতকালই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর মেলে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে শনিবার ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এবার এই ঘটনায় চালক যোগেন্দ্র কামতের বিরুদ্ধে দায়ের করা হলো লিখিত অভিযোগ। । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে ট্রাকটির পিছনে ধাক্কা মেরেছিল শাবানা আজমির গাড়ি, সেই ট্রাক চালক রাজেশ পাণ্ডুরাং শিন্ডের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।
পাশাপাশি এফআইআর কপিতে লেখা হয়, ঝুঁকিপূর্ণ গাড়ি চালানোর ফলেই মূলত গাড়িটি ওই চলন্ত ট্রাককে ধাক্কা মারে। তার ফলেই দুর্ঘটনার কবলে পড়ে এই বিখ্যাত অভিনেত্রীর গাড়ি। গাড়িতে শাবানার স্বামী তথা বর্ষীয়ান গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতারও ছিলেন বলে জানা যাচ্ছে। তবে তাঁর চোট অতটাও গুরুতর নয় বলেও জানা যাচ্ছে।
দুর্ঘটনার পরেই দ্রুত আহত অবস্থায় শাবানাকে ভর্তি করা হয় নবি মুম্বইয়ের এমজিএম হাসপাতালে। পর থেকে তাকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিত্সকেরা। রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর ওই প্রসঙ্গে জানিয়েছেন, মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে।












Click it and Unblock the Notifications