মহিলা বিশ্বকাপের মাঝে ‘সাবাস মিঠু’র টিজার লঞ্চ, মিতালি নাকি তাপসী বোঝা দায়
মহিলা বিশ্বকাপের মাঝে ‘সাবাস মিঠু’র টিজার লঞ্চ, মিতালি নাকি তাপসী বোঝা দায়
যেমনটা কথা দিয়েছিলেন সেই মতোই পরিকল্পনা করে মাঠে নামলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিউ জিল্যান্ডে এখন মহিলাদের বিশ্বকাপ খেলতে ব্যস্ত ভারতীয় দলের অধিনায়িকা মিতালী রাজ। এর মাঝেই মিতালীর বায়োপিক 'সাবাস মিঠু’–র টিজার সামনে এল। বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে দেখা যাবে মিতালি রাজের ভূমিকায়। সোমবার তাপসীও তাঁর আগামী ছবির টিজার শেয়ার করেন ইনস্টাগ্রামে।

টিজারে মূলত মিতালীর ক্রিকেট জীবনের বড় রেকর্ডের কথাই তুলে ধরা হল। টানা সাতটা ওয়ানডে-তে হাফ সেঞ্চুরি, চারটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়া, সবচেয়ে কম বয়েসে টেস্টে ডবল সেঞ্চুরি-মিতালী রাজের বড় মাইলস্টোনের কথা তুলে ধরা হল টিজারে। টিজারের শুরুতেই দেখা গিয়েছে তাপসী ভারতীয় দলের নীল রঙের জার্সি পরে রয়েছেন, যার ওপর লেখা মিতালি।
টিজার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তাপসী লিখেছেন, 'ক্রিকেট দুনিয়ায় একচেটিয়া আধিপত্য পুরুষদের, তিনি ইতিহাস পুনরায় লিখতে বিরক্ত হননি, বরং তিনি ইতিহাস গড়ে তুলেছেন।’ ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে রানের মালিক। একমাত্র মহিলা হিসাবে ওডিআইতে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। সাধারণত মিতালি রাজের জীবনের নানান জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে ছবিতে।
২০১৯ সালের শেষের দিকে এই সিনেমার কাজ শুরুর আগেভাগে চিত্রনাট্য, পরিচালক, অভিনেত্রী সবই নির্দিষ্ট হয়ে যায়৷ 'সাবাস মিঠু’-র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন 'রইস’-এর পরিচালক রাহুল ঢোলাকিয়া ৷ কিন্তু ডেট সমস্যা হওয়ায় 'সাবাস মিঠু’-র পরিচালনার দায়িত্বভার যায় সৃজিত মুখার্জির কাঁধে ৷
ক্রিকেট ভক্ত সৃজিত এহেন গুরু দায়িত্ব পেয়ে একেবারে অভিভূত ছিলেন ৷ প্রসঙ্গত, বলিউডে ক্রিকেটারদের বায়োপিক বেশ জনপ্রিয়। ধোনি দ্য আনটোল্ড স্টোরি থেকে শচিন: আ বিলিয়ন ড্রিমস, কিংবা আজহার, ৮৩-বলিউডে ক্রিকেটারদের বায়োপিক এলেই সাড়া পড়ে যায়। মিতালী রাজের মত বাংলার ঝুলন গোস্বামীর বায়োপিক নিয়েও সিনেমা হচ্ছে। যার নাম রাখা হয়েছে, চাকদা এক্সপ্রেস। নেটফ্লিক্সের এই সিনেমায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা।
'সাবাস মিঠু’ ছাড়াও তাপসী পান্নুর হাতে রয়েছে 'ওহ লড়কি হ্যায় কাহা’ ও 'ব্লার’। অন্যান্য সিনেমার মতো তাপসী এই সিনেমাতেও যে অভিনয়ের ছক্কা হাঁকাবেন তা বলাই বাহুল্য।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications