বিদেশীনির সঙ্গে গৌতম গুলাটির চুম্বন সেলফি সোস্যাল মিডিয়ায় ভাইরাল
মুম্বই, ৩০ ডিসেম্বর : বিগ বস ৮ -এর সবচেয়ে আলোচ্য একইসঙ্গে বিতর্কিত প্রতিযোগী যে গৌতম গুলাটি তা নিয়ে কোনও সন্দেহ নেই। করিশ্মা তান্নার সঙ্গে খুনসুটি হোক বা ডায়েন্ড্রার সঙ্গে 'বাথরুম রোম্যান্স', সবসময়েই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন গৌতম গুলাটি। বিগ বসের বাড়িতে কিছুদিন ঝিমিয়ে থাকার পর ফের লাইমলাইটে সেই গৌতম।
এবারেও খবরে আসার মূলে গৌতমের চুম্বন। তবে এবার আর বাড়ির ভিতরে নন, বাড়ির বাইরে। সম্প্রতি গৌতমের একটি সেলফি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে গৌতম এক বিদেশিনীকে চুমু খাচ্ছেন। এই ছবিটি টুইটারে বহুবার রি-টুইট করা হয়েছে। এমনকী এই ছবিটি রিটুইট করেছেন ডায়েন্ড্রা সোয়ারেসও।

ডায়েন্ড্রার এক ভক্ত এই ছবিটি পোস্ট করেন টুইটারে। আর নিয়ম অনুযায়ী সেই ছবিটির নোটিফিকেশন পান ডায়েন্ড্রা। ডায়েন্ড্রার এক সময়ের ভাল বন্ধু গৌতমের এই কাণ্ডকারখানা আশা করি ডায়েন্ড্রাও দেখেছেন।
এই ডায়েন্ড্রার সঙ্গেই বাথরুমের ভিতরে ঢুকে সময় কাটাতেন গৌতম। যদিও তাঁদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে বলে কখনওই স্বীকার করতেন না গৌতম। যদিও পরে বিগ বসের বাড়িতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, ডায়েন্ড্রা আমাকে চুমু দিয়েছিল, বাথরুমে ঢুকে আমি ওকে পাল্টা চুমু দিয়েছি।
যদিও গৌতমের এই ধরণের ব্যবহার ঠিক পছন্দ হয়নি ডায়েন্ড্রার। অন্যদিকে, গৌতমের এই ছবিটি দেখার পরও ডায়েন্ড্রা অবশ্য সেভাবে কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু বলেছেন ছবিটি খুব ভাল এবং পছন্দের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications