একসঙ্গে ৫টি পুরস্কার জয় শন বেকারের ছবি ‘আনোরা’র, ‘অস্কার ২০২৫’-এর সেরা ছবি এটিই
শন বেকারের পরিচালিত 'আনোরা' ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারে এক স্মরণীয় রাত উপহার দিয়েছে দর্শকদের। ছয়টি মনোনয়নের মধ্যে পাঁচটি জিতে, এটি অস্কারের সবচেয়ে সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই রোমান্টিক কমেডি ছবি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা চলচ্চিত্র সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্য-এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে। যদিও এটি সেরা পার্শ্ব অভিনেতা ক্যাটাগরিতে মনোনীত হয়েছিল, সেখানে জয়লাভ করতে পারেনি।

ছবি সৌজন্য- AFP
শন বেকারের ক্যারিয়ারে নতুন মাইলফলক
পরিচালক শন বেকার এই সিনেমার জন্য একসঙ্গে সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র সম্পাদনা-এই তিনটি ক্যাটাগরিতে অস্কার জিতেছেন।
অন্যদিকে, অভিনেত্রী মাইকি ম্যাডিসন তার অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান ও শন বেকার মিলে সেরা ছবির পুরস্কার গ্রহণ করেন।
আন্তর্জাতিক স্বীকৃতি ও বেকারের উত্থান
'আনোরা' শুধু অস্কারেই বাজিমাত করেনি, গত বছর কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'অর জয়ের গৌরবও অর্জন করেছিল।
পরিচালক শন বেকার ২০১৫ সালে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন 'ট্যানজারিন' দিয়ে, যা সম্পূর্ণ আইফোনে চিত্রায়িত হয়েছিল। সেখান থেকে শুরু করে এখন তিনি অস্কারের সবচেয়ে সফল নির্মাতাদের একজন হিসেবে উঠে এসেছেন।
'আনোরা'-এর সাফল্য প্রমাণ করে যে বড় বাজেট বা অত্যাধুনিক ক্যামেরা নয়, ভালো কনটেন্টই একটি সিনেমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। যদি চিত্রনাট্য শক্তিশালী হয় এবং নির্মাতা তার প্রতিভা প্রমাণ করতে পারেন, তাহলে বাজেট ও স্বীকৃতি নিজের মত করেই চলে আসবে - এমনটাই দেখিয়ে দিলেন শন বেকার ও তার 'আনোরা' টিম।












Click it and Unblock the Notifications