লকডাউনে ১৫ কোটি টাকার শ্যুটিং 'সেট' ভেঙে ফেলতে হতে পারে বনশালীকে! নেপথ্যে কোন বিপর্যয়
বলিউডে সঞ্জয় লীলা বনশালী এমন অক ব্যক্তিত্বের নাম, যিনি সিনেমায় জাঁকজমকের সেট তৈরি করার জন্য খ্যাত। 'লার্জার দ্যান দা লাইফ' এর ভাবনা নিয়ে তিনি নিজের ফিল্মের সেট বানিয়েছেন এযাবৎকাল। সেভাবেই আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গবাই কাথিয়াওয়াড়ি' ছবির সেট তৈরি করছিলেন তিনি।

তবে লকডাউনের মেয়াদ যদি আরও বেড়ে যায়, তাহলে এই ছবির সেট ভাঙতে হতে পারে, সঞ্জয় লীলা বনশালীকে। কারণ আপাতত যা খবর তাতে জানা যাচ্ছে, ছবিটির জন্য যে জায়গা ভাড়া নেওয়া হয়েছে, তার খরচ গুনতে হচ্ছে । এদিকে, ২১+১৯ দিনের লকডাউনের জেরে কাজ বন্ধ। ফলে কোন আয় নেই, অথচ ভাড়া নেওয়া জায়গার খরচ গুনে যেতে হচ্ছে প্রযোজকদের। যার জেরে ১৫ কোটির বেশি খরত হচ্ছে প্রযোজনা সংস্থার। ফলে ১৫ কোটি টাকা দিয়ে তৈরি একটি সেট এবার সম্ভবত ভেঙে ফেলতে হতে পারে বনশালীকে।
উল্লেখ্য, মুম্বই শহরের অন্যতম নামী ডন হিসাবে এককালে ত্রাস ছিলেন গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। আর তাঁর জীবনী নিয়ে তৈরি হচ্ছিল ফিল্ম 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। যে ফিল্মের নাম ভূমিকায় ছিলেন আলিয়া ভাট।












Click it and Unblock the Notifications