Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) 'খলনায়ক'-এর সিকোয়েলে অভিনয় করবেন সঞ্জয় দত্ত?

'খলনায়ক' সিনেমার সিকোয়েলে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম 'ব্যাড বয়' সঞ্জয় দত্ত। আপাতত এটা নিয়েই জোর জল্পনা টিনসেল টাউনে। [দেখে নিন কোন কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]

জানা গিয়েছে, পরিচালক সুভাষ ঘাই খলনায়কের সিকোয়েলের জন্য সঞ্জয় দত্তকে নিতে চাইছেন। সিনেমার নাম সম্ভবত হতে চলেছে 'খলনায়ক রিটার্নস'। [কোন কোন বলিউড জোড়ির বয়সের আকাশ-পাতাল ফারাক]

আপাতত ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৪২ মাসের সশ্রম কারাদণ্ড খাটছেন সঞ্জুবাবা। তবে তারমধ্যেই বলিউডের তাবড় প্রযোজকেরা নিয়মিতভাবে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছেন তাকে। [বলিউড তারকাদের আলোড়ন ফেলা দ্বিতীয় বিয়ে]

সুভাষ ঘাই সিনেমাটি নিয়ে প্রচণ্ড আগ্রহ দেখালেও মুন্নাভাই নিজে তাতে সম্মতি জানিয়েছেন কিনা সেবিষয়ে বিশেষ জানা যায়নি। এমনকী প্রথম সিনেমার মতো একই অভিনেতারা এই সিনেমাতেও অভিনয় করবেন কিনা সেবিষয়েও ধোঁয়াশা রয়েছে। [প্রথম জীবনে বলিউডে সলমন খানের লড়াইয়ের কাহিনি]

খলনায়কের সিকোয়েল

খলনায়কের সিকোয়েল

পরিচালক সুভাষ ঘাই খলনায়কের সিকোয়েলের জন্য সঞ্জয় দত্তকে নিতে চাইছেন।

খলনায়ক রিটার্নস

খলনায়ক রিটার্নস

সিনেমার নাম সম্ভবত হতে চলেছে 'খলনায়ক রিটার্নস'।

কুখ্যাত অপরাধী

কুখ্যাত অপরাধী

এই সিনেমায় কুখ্যাত অপরাধীর ভূমিকায় অভিনয় করেন সঞ্জয় দত্ত।

আপাতত জেলে

আপাতত জেলে

মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে পুনের ইয়েরওয়াড়া জেলে সাজা খাটছেন সঞ্জয় দত্ত।

সিনেমার প্রস্তাব

সিনেমার প্রস্তাব

জেলে থাকা মুন্নাভাইকে বলিউডের তাবড় প্রযোজকেরা নিয়মিতভাবে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

সঞ্জয়-মাধুরী

সঞ্জয়-মাধুরী

খলনায়ক সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এই সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত।

জ্যাকি শ্রফ

জ্যাকি শ্রফ

সঞ্জয় দত্তকে পাকড়াও করার দায়িত্ব নিয়েছিলেন এই সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করা জ্যাকি শ্রফ।

সময়ই উত্তর দেবে

সময়ই উত্তর দেবে

সুভাষ ঘাই সিনেমাটি নিয়ে প্রচণ্ড আগ্রহ দেখালেও মুন্নাভাই নিজে তাতে সম্মতি জানিয়েছেন কিনা সেবিষয়ে বিশেষ জানা যায়নি।

ত্রিশলার জন্য প্যারোল

ত্রিশলার জন্য প্যারোল

এর আগে নিজের মেয়ে ত্রিশলার একটি অপারেশনের জন্য জেল থেকে প্যারোলে ছাড়া পান মুন্নাভাই।

মুন্নাভাই ফ্রাঞ্চাইজি

মুন্নাভাই ফ্রাঞ্চাইজি

জেল থেকে ছাড়া পাওয়ার পরে 'মুন্নাভাই ফ্রাঞ্চাইজি' নামের সিনেমায় অভিনয় করবেন সঞ্জয়। ছবিটি প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+