করোনা যুদ্ধে ক্ষুধার্তের মুখে অন্ন যোগান দেওয়ার লড়াইয়ে সঞ্জয় দত্ত! নয়া পদক্ষেপ বলি তারকার
করোনা যুদ্ধে ক্ষুধার্তের মুখে অন্ন যোগান দেওয়ার লড়াইয়ে সঞ্জয় দত্ত! নয়া পদক্ষেপ বলি তারকার
গোটা দেশ লকডাউনে। সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন এই পরিস্থিতিতে। বন্ধ রয়েছে একাধিক সেক্টরের কাজ। এমন অবস্থায়, বলিউডে সেলেবরা এগিয়ে এলেন ক্ষুধার্ত মানুষের সাহায্যার্থে। করোনা যুদ্ধে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সঞ্জয় দত্ত।

'গোটা দেশের কাছে এখন সংকটের পরিস্থিতি। প্রত্যেকেই এই সময় একে অপকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বাড়িতে থেকেও সাহায্য করা যায়। আমি চেষ্টা করছি যতজন মানুষকে সাহায্য করা যায়, তার জন্য..' , একথা জানান বলিউে স্টার সঞ্জয় দত্ত। তিনি আপাতত ১০০০ পরিবারের দু'বেলার খাবার যোগানের দায়িত্ব নিয়েছেন। করোনার সংকটে ক্ষুধার্ত মানুষ, যাঁরা সহায় সম্বল হারিয়েছেন, তাঁদের এভাবেই সাহায্য করছেন বলিউডের 'খলনায়ক'।
মুম্বইয়ের বোরিভালি থেকে বান্দ্রা পর্যন্ত এলাকায় ১০০০ পরিবারে ক্ষুধার্তের মুখে অন্ন যোগানোর উদ্যোগ নিয়েছেন সঞ্জয়। তাঁকে এই কাজে সাহায্য করেছে একটি এনজিও। আর সেই সমাজসেবা সংগঠনের সহায়তাতেই এই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন বলিউডে সুপারস্টার।












Click it and Unblock the Notifications