Bollywood: সলমন খানকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের, মুখ খুললেন প্রাক্তন বান্ধবী সোমি আলি

সলমন খান জানতেন না বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণের গুরুত্ব। সেটা নাকি সোমি আলিকে বলেছিলেন অভিনেতা। এখন সম্পর্ক ভেঙে গেলেও সোমি আলি সলমন খানের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন যদি কেউ সেই কারণ এবং গুরুত্ব না জানে তাহলে সে কীভাবে অপরাধী হয়।

কৃষ্ণসার হরিণ হত্যার কারণেই বিষ্ণোই সম্প্রদায়ের রোষের মুখে পড়েছেন বলিউজ অভিনেতা সলমন খান। তার জন্য তাঁকে একদিন জেলেও থাকতে হয়েছিল। তারপর থেকেই তাঁর উপর নজর রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। তাঁকে মারতে রীতিমতো শ্যুটার নিয়োগ করেছে বিষ্ণোই গ্যাং। বারবার লরেন্স হুমকি দিয়ে চলেছেন সলমন খানকে।

salman khan

যে ছবির শ্যুটিংয়ে রাজস্থানে গিয়ে সলমন খাল কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন। সেই সময় সোমি আলি তাঁর বান্ধবী ছিলেন। এবং সোমি আলিও সেই সময় তাঁর সঙ্গে রাজস্থানে গিয়েছিলেন। হরিণ শিকার করতে তাঁরও যাওয়ার কথা ছিলো কিন্তু সলমন খানই তাঁকে যেতে দেননি। পরে এই ঘটনা সলমন খানের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। সেই আলোচনায় সলমন খান নাকি সোমি আলিকে জানিয়েছিলেন তিনি জানতেনই না বিষ্ণোই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণের আলাদা মাহাত্ম্য রয়েছে।
সলমন খান নাকি তাঁকে বলেছিলেন সেটা জানলে তিনি কখনওই এই কাজ করতেন না। সোমি আলি বলেছে্ন, যে জানেই না তাঁর কি অপরাধ হয়েছে পুরোটাই অজান্তে যখন হয়েছে তখন তাঁকে দোষী করাটা ঠিক হবে না। কীভাবে সে ক্ষমা চাইবে। যদিও সোমি আলি বলেছেন তাঁর সঙ্গে সলমন খানের ব্রেক আপ হয়ে গিয়েছে ঠিকই কিন্তু এইক্ষেত্রে তিনি সলমন খানকে সমর্থন করেন। এবং সলমন খানের সঙ্গে রয়েছেন।

সলমন খানকে প্রকাশ্যে হত্যাক হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই গ্যাং। সলমন খানের নিরপাত্তায় সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পরে রীতিমতো চোখে মুখে আতঙ্কের চাপ দেখা দিয়েছে সলমন খানের। তিনি যে রীতিমতো ভয়ে রয়েছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+