(ছবি) শাহরুখের মতো এবার কি আইপিএল ক্রিকেট দল কিনতে চলেছেন সলমন?

আইপিএল-যে শুধু ক্রিকেটে আবদ্ধ নেই তা এতদিনে সবাই বুঝে গিয়েছেন। ক্রিকেটের সঙ্গে বলিউডের এক অনবদ্য মিশ্রণ আইপিএল। শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেঠি - বলিউডের এই তারকারা আইপিএল-এর ক্রিকেট দল কিনেছেন। সলমন খানও কী এই তালিকায় নাম লেখাতে চলছেন? বন্ধু শাহরুখের মতো সলমনও কী নিজের টাকা বিনিয়োগ করবেন আইপিএল-এ দল কেনার জন্য?

না আপাতত, সেরকম কোনও পরিকল্পনা নেই সলমনের। সলমনের কথায় আইপিএল তিনি দল কিনে তিনি বাকিদের নজর এই খেলা ও খেলোয়াড়দের দিক থেকে সরিয়ে নিজের দিকে আনতে চান না। বরং টাকা খরচ করে দল কেনার চেয়ে সেই টাকাটা ক্রীড়াক্ষেত্রের সার্বিক উন্নয়নে ব্যবহার করতে চান।

(ছবি) শাহরুখের মতো এবার কি আইপিএল ক্রিকেট দল কিনতে চলেছেন সলমন?

সলমন পুরো বিষয়টিকে ঠিক এইভাবে ব্যাখ্যা করলেন, "দিল্লি, পুণে বা কলকাতার ক্ষেত্রে আমি নিজেকে মাননসই মনে করি না। কোনও সংশয় নেই বলতে যে ক্রীড়ার প্রচার করার অসাধারণ মাধ্যম। কিন্তু যখনই আমি একটা দল কিনব তখনই বিষয়টা হয়ে দাঁড়াবে সলমনের দল বনাম প্রীতির দল বা শাহরুখের দল, খেলার বিষয়টা আর সেখানে থাকবে না, ক্রমশ গসিপের বিষয় হয়ে দাঁড়াবে। পাশাপাশি দায়িত্ববান মিডিয়াও তাদের নজরে খেলা থেকে সরিয়ে অন্যজায়গায় নিয়ে আসবে। আমি কাউকে এই ধরনের তোল্লাই দিতে চাই না। আমি বরং ক্রীড়ার সার্বিক উন্নয়নের জন্য কিছু করতে চাই।"

নিজের স্বার্থ দুরে সরিয়ে অন্য ক্ষেত্রের উন্নয়ন নিয়ে কটা অভিনেতাই বা এভাবে ভাবতে পারে। সব শুনে বলতে ইচ্ছে করে "সলমন তোমারে সেলাম...."।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+