দুই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন সলমন, ক্যাটরিনাকে দিলেন 'সেন্সেবল' এর তকমা

দুই প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন সলমন, ক্যাটরিনাকে দিলেন 'সেনসিবল' এর তকমা

ভাই আরবাজের খানের শো 'পিঞ্চ' এর দ্বিতীয় সিজনে অতিথি হিসাবে এসে এবার মুখ খুললেন সলমন খান। তিনি এই অনুষ্ঠানে নিজের বহু ব্যক্তিগত বিষয় নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন। এই প্রসঙ্গেই আসে সলমনের বিয়ের প্রসঙ্গ। উঠে আসে নানান ঘটনার কথা।

 নাম নিলেন ক্যাটরিনারই!

নাম নিলেন ক্যাটরিনারই!

আরবাজের অনুষ্ঠানের মাঝে ব়্যাপিড ফায়ার রাউন্ডে সলমনকে ভাই আরবাজ বহু ধরনের প্রশ্ন করেন। সেই রাউন্ডে আরবাজ প্রশ্ন তোলেন যে, কোন অভিনেত্রীকে নিজের সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট হিসাবে জায়গা দেবেন সলমন? অপশন হিসাবে ছিলেন ক্যাটরিনা, সোনাক্ষী সিনহা, দিশা পাটানি। এর উত্তরে সলমন সাফ জবাব দেন, ক্যাটরিনাকেই তাঁর পছন্দ সোশ্যাল মিডিয়া কনসাল্টেন্ট হিসাবে।

 প্রেম ও বিচ্ছেদ

প্রেম ও বিচ্ছেদ

প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে একটা সময় সলমনের প্রেম ঘিরে উত্তাল ছিল বলিউড। তাঁদের ব্রেক আপও নজর কাড়তে থাকে বিভিন্নভাবে। পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গে ভিকি কৌশলের সম্পর্ক তৈরি হয় বলে খবর।

সঙ্গীতা পর্ব

সঙ্গীতা পর্ব

ক্যাটরিনার সঙ্গে সলমনের প্রেমের গুঞ্জনের বহু আগে , তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সঙ্গীতা বিজলানির। বলিউডের তামাম সুন্দরী অভিনেত্রীরে মধ্যে থাকা সঙ্গীতার কেরিয়ার বলিউডে সেভাবে বেশিদিন স্থায়ী হয়নি। সলমনের সঙ্গে সঙ্গীতার প্রেম একবার বিয়ের দিকে গড়ালেও, তা সম্পন্ন হয়নি। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন ক্রিকেটার আজারুদ্দিনকে। তবে আজও সঙ্গীতার সঙ্গে সম্পর্ক রাখেন সলমন।

অনুষ্ঠানে সলমন কী বলেছেন?

অনুষ্ঠানে সলমন কী বলেছেন?

এদিকে এই অনুষ্ঠানে এসে সলমনকে প্রশ্ন করা হয় ইনস্টাগ্রাম নিয়ে। আরবাজ প্রশ্ন করেন, কোন কোন অভিনেত্রীকে সলমন ইনস্টাগ্রামে ফলো করেন না? অপশন হিসাবে ছিল প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানির নাম, ছিল আথিয়া শেট্টি, ক্যাটরিনার নাম। উত্তর সলমন বলেন , তিনি সঙ্গীতাকে ফলো করেন না। এরপর আরবাজ জানিয়ে দেন যে সলমন একমাত্র এরমধ্যে আথিয়াকে ফলো করেন না। ফলে ধরা পড়ে যায় সলমনের মনের কথা! প্রসঙ্গত, ইনস্টাগ্রামে সলমন শুধুমাত্র ২৭ জন স্টারকে ফলো করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+