নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সলমন, প্রথম দিনেই 'ভারত' এর বক্স অফিস কালেকশনে রেকর্ড

ঈদ মুবারক দিয়েই সফর শুরু করেছে ‘‌ভারত’‌। এক দিনেই কেল্লা ফতে করলেন ভাইজান। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সলমন খান। প্রথম দিনেই ভারতের বক্স অফিস কালেকশন ৪২ কোটি ছুঁল।

ঈদ মুবারক দিয়েই সফর শুরু করেছে '‌ভারত'‌। এক দিনেই কেল্লা ফতে করলেন ভাইজান। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সলমন খান। প্রথম দিনেই ভারতের বক্স অফিস কালেকশন ৪২ কোটি ছুঁল। এর থেকে ভাল ঈদের উপহার কিছু হতে পারেন না। ভাইজানের প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন তাঁর ভক্তরা।

একাই কামাল

একাই কামাল

পাঁচটি চরিত্রে একাই অভিনয় করেছেন অভিনেতা। বুঝিয়ে দিয়েছেন ছবি হিট করাতে তিনি একাই একশো। তবে ক্যাটরিনা কাইফের অভিনয়ও প্রশংসিত হয়েছে।

ভারতের ম্যাচ সত্ত্বেও সাফল্য

ভারতের ম্যাচ সত্ত্বেও সাফল্য

যদিও ঈদের ছুটির কারণেই সাফল্য আরও বেশি এসেছে বলে মনে করছেন এনেকেই। কিন্তু সেই সাফল্য যে সব রেকর্ড ভেঙে দেবে এমন আশা করেননি অভিনেতা নিজেও। সবচেয়ে বেশি কালেকশন এসেছে উত্তর প্রদেশ এবং বিহার থেকে। ওয়ার্ল্ড কাপের ক্রিকেট ম্যাচ থাকা সত্ত্বেও প্রথম দিনেই এই পরিমাণ সাফল্য আসবে তা কল্পনাতীত ছিল। ভারতের ম্যাচ না থাকলে সেই কালেকশন ৫০ কোটির কাছাকাছি পৌঁছে যেত বলে মনে করছেন অনেকেই।

সব জায়গায় হাউসফুল

সব জায়গায় হাউসফুল

এই সপ্তাহের শেষের ছুটির দিনগুলিতে কালেকশন আরও বাড়বে আশা সিনেমা হল মালিকদের। ইতিমধ্যেই উত্তর ভারতের বড় শহরগুলির অধিকাংশ সিনেমা হলে ভারত চলছে। সেই সিনেমাহল গুলির প্রায় সবকটিই হাউসফুল। এই সলমন ভক্তদের এই হুজুগ চলতে থাকলে সপ্তাহের শেষ তিনদিনে বক্স অফিস কালেকশন ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+