রানু মণ্ডলকে বাড়ি উপহার দিচ্ছেন সলমন! জানেন সেই বাংলোর দাম কত

রানাঘাট স্টেশনে তিনি নিজের মনে গান গেয়ে যেতেন। আচমকাই নজরে পড়ে যায় অতীন্দ্র চক্রবর্তীর।

রানাঘাট স্টেশনে তিনি নিজের মনে গান গেয়ে যেতেন। আচমকাই নজরে পড়ে যায় অতীন্দ্র চক্রবর্তীর। গানের ভিডিও শুধু রেকর্ডই করেননি তিনি। তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় ভিডিও, রাতারাতি খবরের শিরোনামে পৌঁছে যান রানু। এবার তিনি মুম্বই পাড়ি দিতেই যেন বাস্তবের রূপকথা একটু একটু করে নিজের চিত্রনাট্য সাজাচ্ছে! এবার খবর রানু মণ্ডলকে নিয়ে সলমনের এক নয়া উদ্যোগের।

 সলমন ও রানু

সলমন ও রানু

'এক প্যায়ার কা নগমা হ্যায়' গান দিয়ে সোশ্যাল মিডিয়া মাত করেছিলেন রানু মণ্ডল। সেই জনপ্রিয়তার সিঁড়িতে ভর করে তিনি মুম্বই পাড়ি দেন। এবার শোনা যাচ্ছে, মুম্বইতে স্থায়ী আস্তানা গড়তে রানুর পাশে দাঁড়ালেন বলিুডের 'দাবাং'স্টার সলমন। এক প্রাসাদোপম বাংলো এবার রানু মণ্ডলকে উপহার দিতে চলেছেন সলমন। অন্তত সূত্রের এমনটাই দাবি।

 বাংলোর মূল্য কত?

বাংলোর মূল্য কত?

সূত্রের দাবি , সলমন ৫৫ লাখ টাকার বাংলো রানু মণ্ডলকে দিতে চলেছেন। শুধু তাই নয়, সলমনের 'দবাং ৩' এ প্লেব্যাকও করতে চলেছেন রানু। এমনই তথ্য জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

'তেরি-মেরি' গেয়েও লাখ টাকার উপার্জন রানুর!

রানুর ঘটনা সকলকে বিশ্বাস করাচ্ছে, যে ভালোবেসে কিছু কাজ আন্তরিকতার সঙ্গে করলে সাফল্য আসতে বাধ্য! আর স্বপ্ন পূরণের রূপকথারা আজও আমাদের আশেপাশে বেঁচে আছে। এমন এক জীবন সংগ্রামকে সঙ্গে নিয়ে মুম্বই পাড়ি দিয়ে রানুর প্রথম গানের পর সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া গায়িকার হাতে পারিশ্রমিক হিসাবে তুলে দিয়েছেন ৫ লক্ষ টাকা ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+