ফোর্বসের তারকা তালিকায় বাদশাকে সিংহাসনচ্যূত করলেন সল্লুভাই

অক্টোবর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪ পর্যন্ত তারকাদের ব্যক্তিগত পারফরম্যান্স, জনপ্রিয়তা বিচার করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই সময়ে সলমন খানের দুটি বড় ছবি জয় হো ও কিক মুক্তি পায়। এছাড়াও বিগ বস ৮ এর সঞ্চালনার ফলে বেশ মোটা টাকাই আয় হয়েছে সলমনের। আর তার ফলে জনপ্রিয়তা ও পারিশ্রমিকের ভিত্তিতে তালিকার শীর্ষে উঠে এসেছেন সলমন।
এই একই সময়কালের হিসাবে আদতে শাহরুখ খানের কোনও ছবিই মুক্তি পায়নি। হ্যাপি নিউ ইয়ার মুক্তি পায় ২০১৪ সালের অক্টোবর মাসে। আর সেই কারণেই তালিকায় অধঃপতন বাদশার। যদিও ব্র্যান্ডের বিজ্ঞাপনে সবথেকে এগিয়ে শাহরুখ। হাতে এখনও পর্যন্ত ২২টি চুক্তি রয়েছে তাঁর।
সলমন ও শাহরুখের মাঝে ঢুকে পড়েছেন অমিতাভ বচ্চন। শেষ বারের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন বিগ বি। তাঁর অভিনীত ভূতনাথ রিটার্নস ভাল ব্যবসা করেছে বক্স অফিসে। এছাড়াও তাঁর সঞ্চালিত টেলিভিশন শো কউন বনেগা কড়োরপতিই জনপ্রিয় হয়েছে। এছাড়াও যুদ্ধ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
সেরা দশ তালিকা দেওয়া হল এখানে
১. সলমন খান
২. অমিতাভ বচ্চন
৩. শাহরুখ খান
৪. এমএস ধোনি
৫. অক্ষয় কুমার
৬. বিরাট কোহলি
৭. আমির খান
৮. দীপিকা পাডুকোন
৯.হৃতিক রোশন
১০. শচীন তেন্ডুলকর












Click it and Unblock the Notifications