বিগবস ১৩ থেকে সরে যাচ্ছেন সলমন! কে আসছেন 'ভাইজান'-এর জায়গা দখলে
'বিগবস ১৩' থেকে এবার সরে যাচ্ছেন সলমন খান।এই খবর এদিন গোটা দিন ধরেই বলিউডের আনাচ কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, সলমন এই শোয়ে আসবার পর থেকেই রকেট গতিতে টিআরপি চড়তে থাকে।
'বিগবস ১৩' থেকে এবার সরে যাচ্ছেন সলমন খান।এই খবর এদিন গোটা দিন ধরেই বলিউডের আনাচ কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, সলমন এই শোয়ে আসবার পর থেকেই রকেট গতিতে টিআরপি চড়তে থাকে। তবে আচমকাই সলমন শো ছেড়ে যাচ্ছেন বলে খবর।

'দাবাং ' স্টার সলমন জানিয়েছেন, তিনি নিজেই এই শো ছাড়তে চাইছেন। কারণ 'বিগবস' এর সঞ্চালনা করা অত্যন্ত ক্লান্তিকর বলে মনে হয়েছে সলমনের। সলমন খান এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেন, এই শো সঞ্চালনা করতে গিয়ে তাঁর জীবনের একটি দিক অন্য দিকের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে তিন বিগবস ১৩ ছাড়তে চাইছেন। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে বিগবস-এর সঞ্চালনায় ছিলেন সলমন খান।
একটি সূত্রের দাবি, বিগবস এর প্রতিযোগীদের ব্য়বহার নিয়ে বেশ ক্ষুব্ধ সলমন। তিনি ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যেভাবে প্রতিযোগীরা নিজেদের মধ্যে খারাপ ব্যবহার করছেন,তা সহ্য করা অত্যন্ত ক্লান্তিকর।
বলিউডের অলি-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে যে, সলমনের জায়গায় বিগবস-এ আসতে চলেছেন ফারহা খান। বলিউডের নামী কোরিওগ্রাফার তথা পরিচালক ফারহা এবার 'ভাইজান' সলমনের জায়গা নেবেন বলিউডে বলে খবর।












Click it and Unblock the Notifications