KIFF: শহরে ভাইজান, অনিল কাপুর, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আর কারা থাকবেন এদিন?
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু এখন সময়ের অপেক্ষা। আজ মঙ্গলবার বিকেল চারটে নাগাদ এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে। ইতিমধ্যেই বহু বিশিষ্ট মানুষজন শহরে উপস্থিত হতে শুরু করেছেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই শহরে চলে এসেছেন বলিউডের অন্যতম সুপারস্টার সলমন খান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার প্রথম তাকে দেখা যাবে। গতকাল সোমবার রাতে শহরে এসে পৌঁছেছেন বলিউডের আরেক অন্যতম স্টার অনিল কাপুর। তিনিও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন।

টলিউডের এক ঝাঁক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী থাকবেন বলে খবর। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন না বলিউড বাদশা শাহরুখ খান। তিনি সদ্যই মুম্বইতে ফিরেছেন বলে খব। গত কয়েক বছর ধরে বরাবর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখ খানকে দেখা গিয়েছে। এবার তিনি আসতে পারছেন না। একথা জানিয়ে দিয়েছেন।
থাকছেন না বিশিষ্ট অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে জয়া বচ্চন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্যে প্রায় প্রতি বছর থেকেছেন। কিন্তু এবার তিনি আসবেন না। জানা গিয়েছে, পরিবারের তৃতীয় প্রজন্ম অভিনয় জগতে এসেছেন। দৌহিত্র অগস্থ নন্দা 'দি আর্চিস' নামে একটি ছবিতে অভিনয় করেছে। সেই ছবি প্রকাশিত হবে। তাই নিয়ে এখন তিনি ব্যস্ত।
বিগ বি অমিতাভ বচ্চন শারীরিকভাবে অসুস্থ। তাই এবারও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না তিনি। করোনা পরবর্তী সময়ে থেকে অমিতাভ বচ্চন আসতে পারেননি এই উদ্বোধনী অনুষ্ঠানে। ইতিমধ্যেই রবীন্দ্রসদন, নন্দন চত্বর সম্পূর্ণ সেজে উঠেছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে। সিনেমা প্রেমী বাঙালিদের অত্যন্ত প্রিয় এই চলচ্চিত্র উৎসব।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। সলমন খান এবার অন্যতম আকর্ষণ। এছাড়াও উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, কমল হাসান, সোনাক্ষী সিনহা সহ অন্যান্যরা। অনিল কাপুর, সলমন খান শহরের একটি পাঁচতলা হোটেলে রয়েছেন। অন্যান্য বিশিষ্ট অতিথিরা একে একে হাজির হবেন কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। অভিনয় জগতের চাঁদের হাট বসবে মঞ্চে। এমনই মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications