Salman Khan: 'টিম ইন্ডিয়াই জিতবে বিশ্বকাপ তারপর...' সলমন খানের দাবির সঙ্গে সুর মিলিয়ে কী বললেন ক্যাটরিনা
ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জেরে ধাক্কা খেয়েছে সলমন খানের সিনেমা টাইগার-থ্রির বক্স অফিস। আগামীকাল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা। আর তাতে ভারতেরই জয় হবে বলে দাবি করেছেন সলমন খান। আর ক্রিকেট ম্যাচ দেখেই সকলে থিয়েটারে যাবেন টাইগার-৩ দেখতে।
শুধু সলমন খান নন ক্যাটরিনা কাইফও দাবি করেছে এবারে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াই পাবে। আগামীকাল আহমেদাবাদে স্টেডিয়ামে হবে সেই ঐতিহাসিক খেলা। আর তাতে তারকা সমাবেশ যে হবে তাতে কোনও সন্দেহ নেই। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উপস্থিত থাকবেন সেই ক্রিকেট ম্যাচ দেখতে। সেরকম বলিউডের তাবর তারকারা উপস্থিত থাকবেন।

স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত থাকবেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল, অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, জন আব্রাহাম, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আদবানী, কুণাল খেমু, সোহা আলি খান সহ একাধিক বলিউড তারকা। তারকা খচিত ক্রিকেট ওয়ার্ল্ডকাপ হতে চলেছে এটি।
টাইগার-৩র বক্স অফিস ধাক্কা খেয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য। সলমন খান বলেছেন ইন্ডিয়াই জিতবে সেটা তিনি নিশ্চিত। তাই আগামীকাল ক্রিকেট ম্যাচ শেষ হলেই সকলে থিয়েটারে যাবেন টাইগার-৩ দেখতে। দীপাবলিতে মুক্তি পেয়েছে সলমন খানের টাইগার-৩। ইতিমধ্যেই বক্স অফিস কালেকশনে ২০০ কোটি পার করে ফেলেছে টাইগার-৩। জওয়ানকে টপকাতে পারেনি টাইগার-৩। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচের কারণেই তাতে ধাক্কা এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications