সৌরভের বিসিসিআইয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেক্কা! সলমনকে সামনে রেখে বিপিএল-র মেজাজ তুঙ্গে
সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন আগেই যে বিসিসিআই কোনও মতেই আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের জাঁকজমকে রাজি নয়। ফলে বলিউডের তাবড় তারকাদের বর্ণাঢ্য নাচগানের আসর সেভাবে আইপিএল এর মঞ্চে দেখা যাবে কি না সন্দেহ ! এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের টুইয়েন্টি টুয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান সাজাতে চলেছে বলিউড তারকাদের দিয়ে ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে আগামী ৮ ডিসেম্বর থেকে ঢাকায় আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে জাঁকজমকের মাত্রা আরও চড়াতে চলেছেন সলমন ও ক্যাটরিনা। বাংলাদেশের ক্রিকেট লিগে র উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে যাচ্ছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। প্রসঙ্গত, সামনেই মুক্তি পেতে চলেছে সলমন অভিনীত 'দাবাং ৩' ছবিটি।
ছবির প্রচারে এমনিতেও ব্যস্ত রয়েছেন সলমন। তার আগে বাংলাদেশের ক্রিকেট লিগ উদ্বোধনের মঞ্চকে পেয়ে যাওয়া রীতিমতো কার্যকরী হতে পারে সলমন ক্যাম্পের জন্য। সেই ছকে এবার বিপিএল-এর ময়দানে নামতে চলেছেন সলমন ।












Click it and Unblock the Notifications