(এক্সক্লুসিভ) চুমুর চেয়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা ঢের সোজা : বিপাশা বসু
সাহসী ও খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যই মূলত পরিচিত বলিউড অভিনেত্রী বিপাশা বসু। নিজের আগামী ছবি অ্যালোন-এও সেই এখই অবতারে দেখা যাবে বিপাশাকে। এই ছবিতেও সহ অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে একাধিক অন্তরঙ্গ ও চুম্বন দৃশ্যে দেখা যাবে বিরাশাকে।
আরও পড়ুন : (ভিডিও) হান্টর ট্রেলার : পর্নো কার্টুন চরিত্র থেকে বেরিয়ে 'সবিতা ভাবি' এবার বলিউডে
যদিও সাহসী দৃশ্যে অভিনয়ে চিরকালই স্বচ্ছন এই বঙ্গতনয়া, তবু ওয়ানইন্ডিয়ার সাংবাদিক সোনিকা মিশ্রকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সে তথ্য ফাঁস করলেন বিপাশা তা বেশ মজাদার। সোনিকার সঙ্গে বিপাশার কথোপোকথনের একটি অংশ এখানে তুলে দেওয় হল

প্রশ্ন : অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে সমস্যা হয় আপনার ?
বিপাশা : ২০০১ সালে আমি যখন বলিউডে অভিনয় শুরু করি চুমুর দৃশ্যতখন সচরাচর ছবিতে রাখা হত না। দুটি চরিত্রের মধ্যে প্রেমের গভীরতা দেখাতে চুমুকে ব্যবহার করা হতো না দৃশ্যে। জিসম প্রথম সিনেমা যেখানে আমার চুমুর দৃশ্য ছিল। তবে আমার সৌভাগ্য আমার সহ অভিনেতা আমার তখনকার বয়ফ্রেন্ড ছিলেন তাই আমার সেরকম অসুবিধা কিছু হয়নি। মনে হয়নি অজানা কাউকে চুমু খাচ্ছি। কিন্তু আমি যখন বাচনা অ্য়ায় হাসিনো করি আমি চখন খুব চিন্তায় ছিলান। আমি পারছিলাম না। কারণ সেই প্রথমবার আমাকে অপিরিচিত কোনও অভিনেতাকে চুমু খেতে হত। আমি তো পরিচালককে এও পর্য়ন্ত বলেছিলাম, চুমুর দৃশ্যর বদলে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য রাখুন। যদিও পরে রণবীর আমার এত ভাল বন্ধু হয়ে যায় যে আমার কোনও সমস্যা হয়নি।
প্রশ্ন : চুমুর দৃশ্য নাকি অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য, কোনটা বড়পর্দায় করাটা বেশি শক্ত?
বিপাশা : আমার মনে হয় অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্যে অভিনয় করাটা অপেক্ষাকৃত অনেক সোজা। কারণ যা পর্দায় দেখানো হয় তা আসলে আমাদের করতে হয় না সেভাবে। কিন্তু চুমুর দৃশ্যের জন্য একজন অভিনেতা অভিনেত্রীকে ঘণিষ্ঠ অবস্থায় আসতে হয়। বলিউড-এ এখন অনেক পরিবর্তন এসেছে। এখন তো চুমুরদৃশ্য প্রায় সব ছবিতেই আবশ্যিক হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications