Richest Bollywod Female Singer: আশা ভোঁসলেকেও ছাপিয়ে গেলেন শ্রেয়া, জানেন একটি গান গাইতে কত টাকা নেন?
বলিউড কাঁপিেয় বেড়াচ্ছে বাংলার দুই শিল্পী। একদিকে শ্রেয়া ঘোষাল আরেক দিকে অরিজিৎ সিং। যদিও সব পেশার মতো বলিউডেও মহিলা শিল্পীরা পুরুষ শিল্পীদের চেয়ে কম পারিশ্রমিক পেয়ে থাকেন। তারপরেও হিসেব করতে গেলে দেখা যায় বলিউডে সবচেয়ে ধনী মহিলা শিল্পীর শীর্ষে রয়েছে শ্রেয়া ঘোষাল।
সারেগামাপার মঞ্চ থেকে উঠে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। এখন বলিউডে ভাল গান মানেই শ্রেয়ার কণ্ঠ। এই বঙ্গতয়া এখন বলিউড কাঁপাচ্ছেন। তার জায়গা নেওয়ার মতো এখনও কোনও গায়িকা বলিউডে আসেননি। জােনন একটি গান গাইকে কত টাকা নেন শ্রেয়া। শুনলে চমকে উঠবেন। একটি গান গাইতে শ্রেয়া ঘোষাল ২৫ থেকে ২৭ লক্ষ টাকা। তাঁর সম্পদের পরিমাণ ১৮৫ কোটি টাকা।

শ্রেয়ার পরেই রয়েছেন সুনিধি চৌহ্বান। মাঝে দ্বিতীয় বিয়ে সন্তান িনয়ে কাজ কম করছিলেন। ফের নিজের মহিমায় ফিরে এসেছেন তিনি। মাত্র ১৩ বছর বয়স থেকেই সুনিধি চৌহ্বান গান করছেন। একটি গান গাইতে তিনি ১২ থেকে ১৬ লক্ষ টাকা নেন। তাঁর মোট সম্পত্তি রয়েছে ১০০ কোটি টাকা।
সুনিধির পরেই তৃতীয় স্থানে রয়েছেন নেহা কক্কর। ইন্ডিয়ান আইডল থেকে বলিউডে প্লেব্যাক সিঙ্গিঙে তাঁর প্রবেশ। নেহা একটি গান গাইতে ১০ থেকে ১৫ লক্ষ টাকা নেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৭ কোটি টাকা। তার পরে রয়েছেন আশা ভোঁসলে। সেই কবে থেকে গান করছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি টাকা। আশা ভোঁসলের পরে রয়েছে অলকা ইয়াগনিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা।












Click it and Unblock the Notifications