রিয়া শেয়ার করলেন সুশান্তের ডায়েরির পাতা, সেখানে কী লিখে গিয়েছেন প্রয়াত অভিনেতা
সুশান্ত সিং রাজপুত কাণ্ডে ইডির ৯ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। শুক্রবার সকালেই ভাই শৌভিককে নিয়ে ইডির দফতরে হাজির হন অভিনেত্রী। শুক্রবার এই জিজ্ঞাসাবাদের পর অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ডায়েরির পাতা শেয়ার করেন এবং দাবি করেন যে এটা সুশান্ত সিং রাজপুতের।

রিয়ার শেয়ার করা ডায়েরির পাতায় 'কৃতজ্ঞ তালিকা’ লেখা রয়েছে, যেখানে নাম আছে রিয়া ও তাঁর পরিবারের। রিয়া বলেন, 'সুশান্তের একমাত্র সম্পতি যা আমার দখলে।’ সুশান্তের ডায়েরি বলে দাবি করা ওই পৃ্ষ্ঠায় অভিনেতা রিয়ার ভাইকে লিলু, রিয়াকে বেবু, স্যার বলে সম্বোধন করা হয়েছে রিয়ার বাবা ইন্দ্রজিতকে ও ম্যাম বলা হয়েছে রিয়ার মাকে এবং ফাডজ তাঁর কুকুরকে উল্লেখ করেছেন।
রিয়াকে ইডি দফতরে বাবা ইন্দ্রজিত ও ভাই শৌভিক চক্রবর্তী ও ম্যানেজার শ্রুতি মোদীর সামনেই জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্রের খবর, সুশান্তের বন্ধু ও ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানিকে ইডি শনিবার জিজ্ঞাসাবাদ করতে পারে। শুক্রবরাই তাঁকে সমন পাঠানো হয়েছিল। এছাড়াও ইডি তদন্তে জন্য ফের আরও একবার ইয়ার বাবা ইন্দ্রজিত চক্রবর্তী ও ভাই শৌভিক চক্রবর্তীকে সোমবার ১০ অগাস্ট ডেকে পাঠিয়েছে। জানা গিয়েছে, রিয়া এবং তাঁর ভাই শৌভিক প্রয়াত অভিনেতা সুশান্তের দুই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। ইডি রিয়ার বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের করেছে। সূত্রের খবর, কিছুদিন আগেই ইডি চাটার্ড অ্যাকাউন্ট সন্দীপ শ্রীধরের বাড়িতে গিয়েছিলেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করেছেন।












Click it and Unblock the Notifications