Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চরম মাদকাসক্ত করে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতকে, এনসিবির চার্জশিটে নাম রিয়া চক্রবর্তীর

স্বস্তি পাওয়া গেল না। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (‌এনসিবি)‌-এর চার্জশিটে নাম উঠে গেল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। এনসিবি বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে যে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্য রিয়া চক্রবর্তী নানান উৎস থেকে মাদক সংগ্রহ করে নিয়ে আসতেন এবং অভিনেতাকে চরম মাদকাসক্ত করে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এনসিবির চার্জশিটে নাম রিয়া চক্রবর্তীর

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যুর তদন্তের সময়ই এই মাদক কাণ্ড সামনে আসে। এনসিবি এই মামলায় ৩৫ জন অভিযুক্তের বিরুদ্ধে ৩৮টি চার্জ দিয়েছে। খসড়া অভিযোগ ইতিমধ্যেই এনসিবি এনডিপিএস আইনের আওতায় থাকা বিশেষ আদালতে পেশ করেছে, যাতে প্রত্যেক অভিযুক্তের চার্জ খতিয়ে আদালত দেখতে পারে। সুশান্ত সিং রাজপুতের তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নিয়ে চার্জশিটে লেখা হয়েছে, '‌১০ নম্বর অভিযুক্ত রিয়া চক্রবর্তী স্যামুয়েল মিরান্ডা, শৌভিক চক্রবর্তী ও দীপেশ সাওয়ান্ত সহ একাধিক উৎস থেকে গাঁজা সংগ্রহ করতেন এবং তা সুশান্ত সিং রাজপুতের হাতে দিতেন। মার্চ ২০২০ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সেই মাদকের অর্থ প্রদান করেছে শৌভিক ও প্রয়াত সুশান্ত সিং রাজপুত।'‌ খসড়া অভিযোগে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এনপিএস আইনের ৮ (‌সি)‌, ২৭এ, ২৮, ২৯ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এখানে উল্লেখ্য অন্য এক মাদক কাণ্ডে আরিয়ান খান ছাড়া পেতেই রিয়া চক্রবর্তীর মামলাও খতিয়ে দেখতে বলা হয়েছিল। সেখান থেকেই আসতে শুরু করে একাধিক তথ্য। অতীতে রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে প্রচুর তথ্য ও সুসআন্ত সিংয়ের সঙ্গে তাঁর মোটা টাকা লেনদেনের তথ্য সামনে আসার পর রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে গ্রেফতারও করা হয়। এরপর অভিনেত্রী জামিনে ছাড়া পেয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিলেন। এনসিবির চার্জশিটে ৩৫ জন অভিযুক্তের বিরুদ্ধে মাদক সংগ্রহ, বিক্রি, মাদক পাচার সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+