দিল বেচারার টাইটেল ট্র‌্যাক প্রকাশ, সুশান্ত এক টেকেই শুট করেন গানটি

দিল বেচারার টাইটেল ট্র‌্যাক প্রকাশ, সুশান্ত এক টেকেই শুট করেন গানটি

ডিজনি প্লাস হটস্টার শুক্রবার শেয়ার করলেন বহু প্রতিক্ষীত ছবি '‌দিল বেচারা’‌র টাইটেল ট্র‌্যাক। এই গানে পারফর্ম করতে দেখা যাবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। যিনি কলেজের স্টার বয় এবং সবার মন জয় করেন তাঁর দারুণ ডান্সের মাধ্যমে।

এক টেকেই বাজিমাত করেন সুশান্ত

এক টেকেই বাজিমাত করেন সুশান্ত

এ আর রহমানের সুরে ও তাঁরই গাওয়া টাইটেল ট্রাকে শেষ নেচেছিলেন সুশান্ত। মাত্র এক টেকেই এই গানটির শুটিং করেন সুশান্ত সিং। সুশান্ত পেপি ওয়াক করে মঞ্চে আসেন এবং তারপর দর্শকদের মধ্যে গিয়ে তাঁদের সঙ্গে নাচ করেন। দর্শকাসনে বসে থাকা তিনি তাঁর সহ-অভিনেত্রী সঞ্জনা সিংঘির সঙ্গে ডান্স করেন এবং বন্ধুদের সঙ্গে সেলফি তোলেন।

ফ্রেন্ডজোন ট্র‌্যাজেডি

ফ্রেন্ডজোন ট্র‌্যাজেডি

দিল বেচারা গানটি গেয়েছেন এআর রহমান এবং এটি ফ্রেন্ড জোনের ট্র‌্যাজেডি নিয়ে। ভিডিওটি ইউটিউবে আসার পর থেকে লাইকস এবং ভিউজের বন্যা বয়ে চলেছে। সুশান্তের শেষ ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবির ট্রেলারের মত গানটিরও ভিউজে রেকর্ড গড়ার চেষ্টায় রয়েছে নেটিজেনরা। দিল বেচারার পরিচালক মুকেশ ছাবড়া প্রকাশ করেন যে এটাই শেষ গান যেখানে সুশান্ত শেষবারের মতো শট দেন। তিনি বলেন, ‘‌ফারহা খান কোরিওগ্রাফড করেন এই গানের এবং তিনি সুশান্তের সঙ্গে একদিনের জন্য এই গানের মহড়া দেন এবং তারপর মাত্র এক শটেই পুরো গানের শুটিং শেষ করেন সুশান্ত। মাত্র একটা শট। এই গানের দৃশ্যায়ন সহজ ও সাধারণ এবং সুশান্ত যিনি কিনা একজন দারুণ ডান্সার, তিনি দারুণ ডান্স করেছেন।'‌

 ফারহা খানের স্মৃতিচারণ

ফারহা খানের স্মৃতিচারণ

এই গানে সুশান্তের কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। গান রিলিজের আগে মহড়া দেওয়ার সব মুহূর্ত এখন একদম তাজা হয়ে উঠেছে ফারহার কাছে। তিনি বলেন, ‘‌১৩ সেকেন্ডের টিজার দেখেই সব মনে পড়ছে। কী ভীষণ জীবন্ত, কী ভীষণ উত্তেজনায় ভরপুর লাগছে সুশান্তকে। হাসিখুশি লাগছে ওকে। এই গানটা আমরা কাছে আজীবন খুব স্পেশ্যাল হয়ে থাকবে।'‌ ফারহা আরও বলেছেন, ‘‌একদিন টানা রিহার্সাল করেছিলাম আমরা। তবে অর্ধেক দিনের নিখুঁত ভাবে গোটা গানের শ্যুটিং শেষ করেছিল সুশান্ত। পুরস্কার হিসেবে আমায় বলেছিল ওর জন্য বাড়ির খাবার বানিয়ে নিয়ে যেতে। আমি নিয়েও গিয়েছিলাম।'‌ ফারহা বলেন, ‘‌এই গানটা বিশেষভাবে আমার কাছে খুব কাছের কারণ এটাই ছিল প্রথমবার যখন আমি সুশান্তের সঙ্গে কোরিওগ্রাফি করি। আমরা বহুদিনের বন্ধু কিন্তু কখনও একসঙ্গে কাজ করিনি। আমি চেয়েছিলাম এক শটে গানটার শুট হোক কারণ আমি জানতাম সুশান্ত দক্ষতার সঙ্গে যথাযথভাবে এটা করতে পারবে। কারণ আমার মনে আছে সুশান্ত একবার নাচের রিয়্যালিটি শোতে এসেছিল এবং আমি তখন সেখানে সেলেব্রিটি অতিথি ছিলাম এবং সেই সময় ওই শোতে সেলেব্রিটি অতিথি সেই শোতে প্রতিযোগীদের চেয়ে ভাল নেচেছিলেন।'‌

সুশান্তের শেষ ছবি দিল বেচারা

১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিং এবং দিল বেচারা তাঁর শেষ ছবি। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবিটি। এই সিনেমায় প্রথমবার অভিনয় করবেন সঞ্জনা সাংঘি, যিনি মুখ্য চরিত্রে রয়েছেন। এটি জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস দ্য ইন আওর স্টারস-এর রিমেক দিল বেচারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+