Rashmika Mandanna: 'আমি রীতিমতো আতঙ্কিত', নিজের বিকৃত ভুয়ো ভিডিও নিয়ে আর কী বললেন রশ্মিকা?
রবিবার থেকে হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় অভিেনত্রী রশ্মিকা মন্দানার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। পরে জানায় যায় যে পুরো ভিডিওটিই ভুয়ো।
এই নিয়ে প্রথমে অভিনেত্রী কোনও কথাই বলেননি। এক সাংবাদিক প্রথমে সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানান যে ভিডিওটি ভুয়ো। খুব ভাল করে দেখলে বোঝা যাবে কীভাবে রেশ্মিকার মুখ অন্য একটি মেয়ের মুখের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের করা সেই পোস্টের পরেই এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন তো সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন েয এই ভিডিও-র জন্য যেন আইনী পদক্ষেপ করা হয়। অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই ছবিতে অভিনয় করেছেন রেশ্মিকা মন্দানা। সেখানে অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিিন। রেশ্মিকার এই ভুয়ো ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে অভিনেতা।
তার পরে অবশেষে এই নিয়ে নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন পুস্পা খ্যাত অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ভিডিওটি দেখার পরে তিনি নিজে রীতিমতো আতঙ্কিত এবং ভীত। এবং এটা সকলের কাছেই ভয়ের কারণ। যেভাবে প্রযুক্তিকে খারাপ ভাবে খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে তা আমাদের সকলের কাছেই উদ্বেগের বিষয়। একজন অভিেনত্রী এবং মেয়ে হিসেবে আমি আমার অনুরাগী এবং পরিবার ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানাই েয তাঁরা আমার পাশে থেকেছেন। কিন্তু স্কুল-কলেজে পড়ার সময় আমার সঙ্গে যদি এটা ঘটত তাহলে কী হত। কোনও ভাবেই এটা সামাল দেওয়া যেত না। আমি চাই সকলে মিলে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়াই যাঁরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা কাজ করছে।












Click it and Unblock the Notifications