Rashmika Mandana: রশ্মিকা মন্দানার বিকৃত ছবি ভাইরাল, আইনি পদক্ষেপ দাবি করলেন অমিতাভ বচ্চন
দক্ষিণ ভারতীয় তারকা রশ্মিকা মন্দানার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে সুইমস্যুট পরে। পুরোটাই ভুয়ো বলে দাবি করা হয়েছে। এই ধরনের ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন অমিতাভ বচ্চন। তিিন আইনি পদক্ষেপ দাবি জািনয়েছেন।
ভিডিওতে কালো সুইম স্যুটে দেখা দিয়েছে রশ্মিকাকে। মুহূর্তে সেই ভুয়ো ভিডিও ভাইরাল হয়ে যায়। এক সাংবাদিক তার সেটা িনশ্চিত করে জানান যে পুরোটাই ভুয়ো ভিডিও। ওটা আসলে রশ্মিকা মন্দানাই নন। অন্য কেউ। তার উপরে রশ্মিকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।

সেই সাংবাদিকের সোশ্যাল িমডিয়া পোস্ট দেখার পরেই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জািনয়েছেন। এবং এই ঘটনার আইনি পদক্ষেপ দাবি করেছেন তিনি। যদিও রেশ্মিকা এখনও এই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই ছবিতে অভিনয় করেছেন। ছবিতে অমিতাভ বচ্চনের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রশ্মিকা মন্দানা।
দক্ষিণী তারকার পুস্পা, কমরেড একাধিক ছবি হিট করেছে। পুস্পা ছবিতে বেশি জনপ্রিয়তা পেয়েছেন িতনি। এখ বলিউডের একাধিক ছবিতে অভিনয় করছেন রশ্মিকা। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি অ্যানিম্যাল। রণবীর কাপুরের সঙ্গে সেই ছবিতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা।












Click it and Unblock the Notifications