বছর শেষে ইউটিউবে মোস্ট হিট মিউজিক ভিডিওতে শীর্ষে 'গেন্দা ফুল', একনজরে রইল তালিকা
বছর শেষে ইউটিউবে মোস্ট হিট মিউজিক ভিডিওতে শীর্ষে 'গেন্দা ফুল', একনজরে রইল তালিকা
বছর শেষের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর আসছে নতুন বছর। তাই ২০২০তে যা কিছু ঘটে গেল, তাই ফিরে দেখা চলেছে। সেখানে দাঁড়িয়ে এবছর ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় ভিডিও কী জেনে নেওয়া যাক।

ইউটিউবের জানানো তথ্য অনুসারে, এবছর বাদশার গাওয়া গেন্দা ফুল গানটা সবচেয়ে বেশি ভিউ পেয়েছে। এই গান ঘিরে শুরু থেকে বিতর্কও কম হয়নি।
পুরানো গানের রিমেকে ব়্যাপার বাদশাকে গানটি গাইতে বাদেখা যায়। সেখানে ইউটিউব ভিডিও থেকে বাদশা আর্থিক সাফল্য পেলেও প্রাথমিকভাবে, বাংলার লোকগান 'বড় লোকের বেটি লোক' থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা চেপে যান।
গানের মূল স্ট্রষ্টা রতন কাহারকে কোনও স্বীকৃতি জানাননি তিনি। যা নিয়ে গানটি রিলিজের পর, বিতর্ক তৈরি হয়। জনপ্রিয় এই গানের, বাদশার তৈরি রিমেক ভিডিওটি চলতি বছরের ইউটিউবে সবচেয়ে বেশি ৬৭৩ মিলিয়ন লোক দেখেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অন্যদিকে গানের ভিডিওর মধ্যে টনি কক্করের গাওয়া গোয়া বিচ গানটি মিউজিক ভিডিওর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিউ পেয়েছে। যেখানে নেহা কক্কর ও আদিত্য নায়ারণকেও গানে দেখা গিয়েছে। এই মিউজিক ভিডিওটি ৩৬১ মিলিয়ন ভিউ পেয়েছে।
তৃতীয় স্থানে ইললিগ্যাল ওয়েপন ২.০ গানটি রয়েছে। এটি বরুন ধাওয়ান অভিনীত স্ট্রিট ডান্সার থ্রি ডির গান। ইউটিউবে এটি ৩৪৪ মিলিয়ন ভিউ পয়েছে। চারে নোরা ফাতেহির নাচের দৃশ্য থাকা গরমি গানটি হিট করেছে। যেখানে ৩৪১ মিলিয়ন ভিউ পরেছে। এরপরই পাঁচে স্ট্রিট ডান্সার থ্রিডির আরও একটি গান, মুকাবলা হিট। এটি ৩১৯ মিলিয়ন ভিউ পেয়েছে।












Click it and Unblock the Notifications