ছুটি পেলেই এই বলিউড সেলেবরা কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন, জানেন
ছুটি পেলেই এই বলিউড সেলেবরা কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন, জানেন
প্রতিদিনের কর্মব্যস্ত জীবন থেকে একটু বিরতি পেলে মন্দ হয় না,তবে বিরতি নিয়ে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া যায় তাহলে তো আর কোনও কথাই হয় না। সকলেই যদি একটু ঘুরতে যান তাহলে শারীরিক থেকে মানসিকভাবেও ভালো থাকা যায়। সেই তালিকায় থেকে বাদ নেই বলিউড তারকারাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে একটু বিরতি চান বলিউডের তাবড় তাবড় তারকারা। প্রায় বেশিরভাগ তারকাদের পছন্দের জায়গাই হল মলদ্বীপ। তবে তার বাইরেও তাদের পছন্দের ঘোরার ডেস্টিনেশন আছে। দেখে নিন কোন বলি সেলেবদের ঘোরার পছন্দের জায়গা কোনগুলি।

আলিয়া ভাট
রণবীর ঘরনী আলিয়া ভাটকে সকলেই চেনেন। শুধু যে তিনি কাপুর পরিবারের বউমা তা নয় তিনি একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তা সকলের জানা। সদ্যই মা হয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে একবার অভিনেত্রী জানিয়েছিলেন তিনি লন্ডন ঘুরতে খুব পছন্দ করেন। তাছাড়া বর্তমানে তার ঘোরার প্রিয় জায়গা হয়ে উঠছে নিউইয়র্ক। যখন তিনি কাজের মাঝে বিরতি পান আর ঘুরতে যাওয়ার কথা ভাবেন তার সে সময়ে এই দুই জায়গার কথাই প্রথমে মনে আসে।

রণবীর কাপুর
বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা হলেন রণবীর কাপুর। তিনি অনেক সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। নিউইয়র্ক জায়গাটি অভিনেতার দ্বিতীয় বাড়ির মতো। তবে তার ঘোরার পছন্দের তালিকায় নাম রয়েছে ইতালিরও। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সাদা ধোঁয়া, বরফ, পাহাড়ি জায়গা থেকে সবুজ ঘন বন তার খুব পছন্দের জায়গা। এই সব জায়গায় ঘুরতে গেলে কখনোই তার আর ফিরে আসতে ইচ্ছা করে না।

করিনা কাপুর ও সইফ আলি খান
বলিউডের জনপ্রিয় দম্পতিদের তালিকায় নাম রয়েছে করিনা কাপুর ও সইফ আলি খানের। তাঁদের দু'জনের ঘোরার প্রিয় জায়গা হল সুইজারল্যান্ড। বছরে তাঁরা একবার হলেও সুইজারল্যান্ড ঘুরতে যাবেনই যাবেন। বড় দিনের সময় এই দম্পতি সুইজারল্যান্ডে ঘুরতে যান। তুষারে ঢাকা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই মিস করতে চান না বলিডউ দম্পতি ও তাঁর সন্তানরা।

শাহরুখ খান
বলিউডে কিং খান হলেন শাহরুখ খান। অন্যান্য তারকাদের মতন তিনিও ছুটি পেলেই ঘুরতে যেতে পছন্দ করেন। ছুটি পেলেই তিনি ঘুরে আসেন দুবাইতে। বুজ খলিফা ও অন্যান্য অবকাঠামোর জন্য দুবাই যে বেশ বিখ্যাত আমাদের সকলেরই জানা। এখানে নানা রকম বিলাসবহুল হোটেল রয়েছে। তাছাড়াও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ মোহময়ী। তাই ছুটির প্রায় সময় কিং খান ঘুরে আসেন দুবাইতে। তবে তাঁর ঘোরার জায়গা আরেকটি প্রিয় স্থান হল প্যারিস।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি
বলি দম্পতিদের মধ্যে আরেকটি জনপ্রিয় দম্পতি হল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। তাঁরা দুজনে সমুদ্রের থেকে পাহাড়ে ঘুরতে একটু বেশি পছন্দ করেন। তাঁরা ছুটি পেলে তাঁদের কন্যেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। হিমালয় থেকে ভুটান কোথায় যাননি তাঁরা। তবে দম্পতির ঘোরার জায়গার প্রথমে নাম রয়েছে ইতালির।

বিপাশা বসু
সব বলি তারকাদের পছন্দের ঘোরার জায়গা যে বিদেশ হবে তা কিন্তু নয়। বলিউডের সুন্দরী অভিনেত্রী হলেন বিপাশা বসু। তাঁর পছন্দের ঘোরার জায়গা হল গোয়া। অভিনেত্রীর উপকূলীয় রাজ্যের প্রতি একটু বেশি ভালোবাসা রয়েছে। যাঁরা পার্টি করতে একটু বেশি পছন্দ করেন তাঁদের সেরা গন্তব্য হোক গোয়া।

অক্ষয়কুমার ও টুইকেল খান্না
বলি দম্পতির ঘুরতে যাওয়ার সেরা পছন্দের জায়গা হল কেপ টাউন (দক্ষিণ আফ্রিকার একটি শহর) তাঁরা ছুটি পেলে এখানে ঘুরতে আসেন। তাঁদের দু'জনেরই পছন্দ জন্মদিন থেকে বিবাহবার্ষিকী প্রতিবছরই তাঁরা এখানে উদযাপন করুক।

দীপিকা পাড়ুকোন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী পাহাড় থেকে সমুদ্র সৈকত একটু বেশিই পছন্দ করেন। তাই তিনি ছুটি পেলেই ফ্রেঞ্জ রিভেরার বহিরাগত বালির সৈকত ভূগর্ভস্থ নদীগুলি সৌন্দর্য উপভোগ করতে স্বামী রণবীর সিং বা বান্ধবীদের সঙ্গে দেখানে ছুটে যান।












Click it and Unblock the Notifications