Ranbir Kapoor: আলিয়ার সঙ্গে ছবি করছেন রণবীর কাপুর, তার জন্য পরিচালককে কী শর্ত দিয়েছেন জানেন
ফের সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর কাপুর। বনশালির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর। তারপরে আবার ১৭ বছর পর আবার কাজ করছেন তিনি। সঞ্জয়লীলা বনশালী লাভ অ্যান্ড ওয়ার ছবিেত অভিনয় করবেন তিনি।
ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন আলিয়া ভাট এবং ভিকি কৌশল। কিন্তু এই ছবিতে অভিনয়ের জন্য বেশ কিছু শর্ত রেখেছেন তিনি। পরিচালকের কােছ সব শর্ত দিয়েছেন তিনি। পরিচালকের কাছে তিিন শর্ত রেখেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে ছবির কাজ শেষ করতে হবে কারণ তাঁর অন্য প্রজেক্টে কাজ রয়েছে।

সেকারণে পরিচালক যেন তাঁর দেওয়া টাইমলাইনের মধ্যেই ছবির শ্যুটিং শেষ করেন। বনশালীকে তিনি শর্ত দিয়েছিলেন যেন নভেম্বর থেকে শ্যুটিং শুরু হলে যেন ২০২৫-র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যায় শ্যুটিং। কারণ ২০২৫ সালের অগাস্ট মাস থেকে তাঁর অন্য একটি প্রোজেক্টে কাজ রয়েছে।
সেই সঙ্গে তিনি শর্ত দিয়েছেন প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে শ্যুটিং শেষ হবে। কারণ সাওয়ারিয়ার শ্যুটিংয়ের সময় কাজের কোনও নির্দিষ্ট সময়সীমা ছিল না। সেকারণে এবার আগে থেকেই কাজের সময় সুনির্দিষ্ট করে দেওয়ার জন্য আগে থেকেই শর্ত দিয়েছেন তিনি। যদিও আর কি কি তিনি শর্ত দিয়েছেন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
জানা গিয়েছে সঞ্জয়লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার ছবিটি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে মুক্তি পাবে। সঞ্জু সিনেমার পরে ফের একবার রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে এক সঙ্গে দেখা যাবে। সঞ্জু- সিনেমািটতে দেখা যাবে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের জুটিকে। অন্যদিকে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবির পরে।












Click it and Unblock the Notifications