Ranbir Kapoor: রামায়ণের জন্য শাকাহারী হয়েছেন অভিনেতা, তার মাঝেই ভাইরাল রণবীর- রশ্মিকার লিপলক ভিডিও

মধ্য গগণে রশ্মিকার সঙ্গে লিপলকে মগ্ন রণবীর কাপুর। অ্যানিম্যাল সিনেমার নতুন গানের দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের দৃশ্যে একাধিকবার রশ্মিকার ঠোঁটে ঠোঁট মিশিয়েছেন তিনি। টুকরো দৃশ্য হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। সেপ্টেম্বরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শাহরুখ খানের জওয়ান ছবি এবং গদর -২ পর পর রিলিজ ডেট থাকার কারণে সেই ছবির মুক্তি পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়েছে। ছবিটিতে রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা ছাড়াও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল। ববি দেওলের লুক ভীষণ পছন্দ করেছেন নেটিেজনরা।

Ranbir Kapoor

ইতিমধ্যেই আবার রণবীর কাপুরের আরেক সিনেমার তোরজোর শুরু হয়ে গিয়েছে। মেগা প্রকেক্টের সেিট। রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে রামের চরিত্রে নিজেকে পুরোপুরি উজার করে দিতে রীতিমতো সংযমে রয়েছেন তিনি। মাছ-মাংস-মদ্যপান ছেড়ে দিয়েছেন।

রণবীর কাপুরের সঙ্গে এই ছবিতে নাকি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের তারকা সাই পল্লবীকে। এই ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের আরেক তারকা যশ। আবার শোনা যাচ্ছে গদর-২ খ্যাত সানি দেওল নাকি হনুমানের চরিত্রে অভিনয় করবেন। তিনটে ভাগে হবে সিনেমাটি। প্রথম বাগে রামের উপরে বিশেষ ফোকাস করা হবে। সীতা হরণের বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+