১৫ লক্ষ টাকা বাড়িভাড়া দিচ্ছেন রণবীর-ক্যাটরিনা?

১৫ লক্ষ টাকা বাড়িভাড়া দিচ্ছেন রণবীর-ক্যাটরিনা?
মুম্বই, ১১ নভেম্বর : কাপুর পরিবারের বাড়ি থেকে বেরিয়ে এবার বান্ধবী ক্যাটরিনার সঙ্গে থাকতে শুরু করেছেন রণবীর কাপুর, সে খবর অল্পবিস্তর সবারই জানা। কিন্তু এখবর জানেন কী যে বাড়িতে রণ-ক্যাট থাকছেন সে বাড়ির ভাড়া কত?

শুনলে চক্ষু ছানাবড়া হবে। সূত্রের খবর অনুযায়ী, মুম্বই বান্দ্রায় ওই বাড়িটির জন্য মাসে ১৫ লক্ষ টাকা ভাড়া দিচ্ছেন রণবীর ও ক্যাটরিনা। নাম প্রকাশে অনিচ্ছুক বলিউডের এক অভিনেতা জানিয়েছেন, বান্দ্রার কার্টার রোডে একটি পেন্টহাউস পেয়েছেন রণবীর-ক্যাট। দুটি সুসজ্জিত ছাদ রয়েছে, বাড়ি থেকে সমুদ্র দেখা যায়। বাড়িটি চূড়ান্ত করার পর থেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন দুই তারকা।

ওই অভিনেতা এও জানিয়েছেন, অভিজ্ঞতা থাকার দরুন পেন্ট হাউজের কাগজপত্রের কাজ ক্যাটরিনাই সেরেছেন। মার্কিন রাজ্যে পড়ার সময়ই রণবীর যা ভাড়া বাড়িতে থাকতেন। তারপর দেশে ফিরে সবসময়ই পরিবারের সঙ্গেই থেকেছেন তিনি। তাই ভাড়া দেওয়ার সেভাবে অভিজ্ঞতা নেই রণবীরের। অন্যদিকে বলিউডে পা রাখার পর থেকেই ভাড়া বাড়িতেই থেকে অভ্যস্ত ক্যাটয

এখনও বাড়ি সাজানোর কাজকম্ম চলছে। এই সপ্তাহের শেষে পাকাপাকিভাবে নতুন বাড়িতে উঠতে পারেন রণবীর ও ক্যাট। বাড়িতে একটু ধাতস্থ হয়ে গেলেই গৃহপ্রবেশ অনুষ্ঠান ঘটা করে করবেন এই তারকা যুগল। আমন্ত্রিত থাকবেন বলিউডের তাবড় তাবড় তারকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+