রণবীরের অ্যানিম্যাল ছবির OTT রিলিজে ধাক্কা, আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা
রণবীর কাপুরের মেগা হিট ছবি অ্যানিম্যাল নিয়ে এবার নতুন আইনি জটিলতা। বছরের শেষে ধমাকা দিয়েছেন রণবীর কাপুর। অ্যানিমাল ছবিটি বক্স অফিসে রেকর্ড কালেকশন পেয়েছে। প্রায় ৫০০ কোটির কালেকশন পেয়েছে ছবিটি। চলতি বছরেই ছবিিটর ওটিটি মুক্তি রয়েছে।
কিন্তু ছবিটির ওটিটি মুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আইনি জটিলতা। ছবির ওটিটি মুক্তিতে আপত্তি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছে। টাকা পয়সার লেনদেন নিয়ে টি-সিরিজের সঙ্গে জটিলতার জেরেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। প্রফিট টানাপোড়েন নিয়ে সিনে ওয়ান স্টুডিওর সঙ্গে বিবাদ তুঙ্গে পৌঁছে গিয়েছে। পরিচালক মুরাদ খেতানি এবং মিউডিক কোম্পানি টি-সিরিজের সঙ্গে জটিলতা তৈরি হয়েছে।

মোটের উপর ব্যবসায়ীক জটিলতার জেরকে থমকে রয়েছে অ্যানিমাল ছবির ওটিটি রিলিজ। এদিকে ফিল্মফেয়ারে ১৯টিতে মনোনয়ন পেয়েছে অ্যানিমাল ছবিটি। ২০২৩ সালেরক সবচেয়ে বড় হিট ছবি বলে ধরা হচ্ছে। রণবীর কাপুরের সঙ্গে রশ্মিকা মন্দানা এবং তৃপ্তি দিমিরি রয়েছে ছবিটি। তৃপ্তি দিমিরির সঙ্গে রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
অ্যানিমালের মতো অ্যাকশন সিনেমা দেখতে দর্শকরা একদিকে যেমন উপচে পড়েছিল সিনেমা হলে। ঠিক তেমনই এই নিয়ে সমালোচনাও কম হয়নি। এই ছবিতে হিংসাকে গ্লোরিফাই করে দেখানো হয়েছে। বাবাকে ভালবাসার নাম করে নায়ককে দিয়ে অনেক রকমের অনৈতিক কাজ করানো হয়েছে ছবিতে। যেটা কোনও দিনই বাস্তবে সম্ভব নয়। সংসদেও এই ছবিটি দেখানো বন্ধ করার দাবিতে কথা বলেছিলেন এক সাংসদ।
অ্যানিমাল ছবির অ্যাকশন কিশোরদের প্রভাবিত করতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সমালোচনা হলেও ছবিটি দেখতে কিন্তু সিনেমা হলে দর্শকদের ভিড় উপচে পড়েছিল। ছবিতে রণবীর কাপুর ছাড়াও দর্শকদের নজর কেড়েছিল ববি দেওয়লের লুক। নেগেটিভ চরিত্রে হলেও এতোদিন পরে ববি দেওলের এই কামব্যাকে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।












Click it and Unblock the Notifications