বারান্দায় দাঁড়িয়ে চুম্বন : রণবীর-ক্যাটরিনার সম্পর্ক কি আরও নিবিড় হল, নাকি এ শুধুই পাবলিসিটি স্টান্ট?
বহুদিন ধরেই বি-টাউনে জোর কানাঘুষো শুরু হয়েছিল, যে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। দুজনের মধ্যে সবকিছু আর আগের মতো নেই। সম্পর্কে ফাঁটল ধরতে শুরু করেছে আরও কত কী...?
যত্ত সব বকওয়াশ! জল্পনার মুখে ঝামা ঘষে নিজেদের বিলাসবহুল বাংলোর বারান্দায় দাঁড়িয়ে একে অপরের সঙ্গে লিপ লক করলেন ক্যাট-রন। চাঁদের মন ভরানো আলোর সঙ্গে বড়দিনের জন্য লাগানো বারান্দার সুসজ্জিত আলোয় অপরূপ এই রোমান্টিক মুহুর্তে ধরা পড়লেন রণবীর-ক্যাটরিনা। ধরা পড়লেন ক্যামেরার লেন্সেও।

রণবীর এবং ক্যাটরিনা সবসময়ই নিজেদের সম্পর্ক নিয়ে সকলকে বিভ্রান্ত করেন। ক্যাটরিনা-রণবীরের সম্পর্কের কথা গোপন না হলেও সরাসরি এই নিয়ে আলোচনা করতে চান না রণবীর বা ক্যাটরিনা কেউই। তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন।
কিন্তু রণবীর ক্যাটরিনার সঙ্গে কখনও রোকা করতে অস্বীকার করেন, তো কখনও বিয়ের দায়িত্ব নিতে দোনোমোনা করেন। কিন্তু মুখে কিছু না বলে বারান্দায় দাঁড়িয়ে ক্যাটরিনাকে চুম্বন দিয়ে আপাতত নিজেদের সম্পর্ক নিয়ে ইতিবাচক ইঙ্গিতই দিলেন বলিউডের জনপ্রিয় এই জুটি।
তবে, সমালোকদের মুখ তো আর একটা চুম্বনে বন্ধ হয় না। তাই সমালোচকদের একাংশ মনে করছেন বারান্দায় দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে চুম্বন আসলে রণবীর-ক্যাটরিনার পাবলিসিটি স্টান্ট। ক্যাট-রণবীর অভিনীত জগ্গা জাসুস ছবিটি মুক্তি পেতে চলেছে। তার আগে দুই তারকার সম্পর্কের ফাটলের ঘটনা বক্স অফিসে খরাাপ প্রভাব ফেলতে পারে। আর তাই সম্পর্ক ঠিক আছে বোঝাতে এই খানিকটা লোক দেখানো ভালবাসা আর কি....!
এই সংক্রান্ত আরও কিছু খবর পড়ুন এখানে












Click it and Unblock the Notifications