ক্যাটরিনার সঙ্গে 'রোকা' করতে চান না রণবীর কাপুর?

মুম্বই, ২৬ মে : সম্প্রতি মীরা রাজপুতের সঙ্গে রোকা অনুষ্ঠানের সমস্ত রীতি -নীতি সম্পন্ন করেছেন শাহিদ কাপুর। জুনে বিয়ে করার জন্য এবার প্রস্তুতি।

অন্যদিকে বলিউডের আরও এক চর্চিত জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়েও জল্পনা চলছে। কিন্তু এবছর বিয়ে করবেন না বলে নিজের মুখেই জানিয়ে দিয়েছেন রণবীর কাপুর। একইসঙ্গে এও জানিয়ে দিয়েছেন তিনি ক্যাটরিনার সঙ্গে 'রোকা' অনুষ্ঠান করবেন না।

ক্যাটরিনার সঙ্গে 'রোকা' করতে চান না রণবীর কাপুর?

গুজব রটেছিল চুপিসারে এই সপ্তাহেই কোনও একদিন ক্যাটরিনার সঙ্গে বিয়ের এই গুরুত্বপূর্ণ রীতি 'রোকা' পালন করতে চলেছেন রণবীর। যদিও বিয়ের মতো রোকা অনুষ্ঠানের জল্পনাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছেন রণবীর। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এখন তো নাই বরং কখনওই ক্যাটরিনার সঙ্গে রোকা করবেন না তিনি। কিন্তু হঠাৎ এই মনোভাব কেন রণবীরের? [ফের ক্যাটরিনার সঙ্গে বিয়ের কথা অস্বীকার করলেন রণবীর কাপুর !]

যদিও এর ব্যাখ্যা নিজেই দিয়েছেন রণবীর। রণবীর বলেন, দেখেশুনে বিয়ের ক্ষেত্রে রোকা অনুষ্ঠান হয়। যেখানে দুই পরিবার একসঙ্গে হয়ে পাত্র ও পাত্রীর বিয়ের কথা পাকা করে। এরপর বিয় পর্যন্ত পাত্রী তাঁর হবু বউয়ের সঙ্গে দেখা করতে পারে না বিয়ে পর্যন্ত। আপনারা আমার পরিস্থিতি জানেন। আমার আর ক্যাটরিনার 'অ্যারেঞ্জড ম্যারেজ' হচ্ছে না। তাহলে আমি কেন রোকা করব?

যদিও বলিউড মহলের একাংশের ধারণা আসলে রণবীরের মা নীতু কাপুর ক্যাটরিনাকে খুব একটা পছন্দ করেন না। বাবা ঋষিও প্রথমে বেঁকে বসেছিলেন একটু যদিও এখন ঠিক হয়েছেন অনেকটা। পারিবারিক এই জটিলতার জন্য রোকা করতে চাইছেন না রণবীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+