(ছবি) ক্যাটরিনাকে বিয়ের দায়িত্ব নিতে চান না রণবীর কাপুর?
বলিউডের সবচেয়ে মশলাদার খবর হচ্ছে এখন কাপুর বংশধর রণবীর কাপুরের সঙ্গে ফিরিঙ্গি মেম ক্যাটরিনার বিয়ে। আর তারই মাঝে আবার খবর, ক্যাটরিনা কাইফ বিয়ে করা নিয়ে এখনও দোনোমনো করছেন রণবীর।
সম্প্রতি মিডিয়ার সামনে রণবীর জানিয়েছিলেন, ২০১৬ সালের শেষের দিকেই ক্য়াটরিনাকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর। কিন্তু এখন সূত্রের তরফে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এখনও ক্যাটরিনাকে বিয়ের মতো বড় 'কমিটমেন্ট' পালনের জন্য তৈরি নন রণবীর।
রণবীর ও ক্যাটরিনার বিয়ের প্রসঙ্গে তাদের এক ঘণিষ্ঠ সূত্র বলিউড লাইফকে জানিয়েছে, "রণবীর এখনও বিয়ের জন্য সম্পূর্ণ তৈরি নন। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন রণবীর সেরকমই সে নিজেকে এত বড় একটি দায়িত্বে জড়িয়ে ফেলতে চাইছে না।"
সূত্রের তরফে এও জানানো হয়েছে, "পরিস্থিতি বারবার পরিবর্তন হচ্ছে। একদিন তারা ডেস্টিনেশন ম্যারেজ-এর পরিকল্পনায় মত্ত। পরের দিনই রণবীর নিজের পুরুষ বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যাচ্ছেন, নিজের সিঙ্গল স্ট্যাটাস পালন করছেন। খুব শিগগির যে রণবীর ক্যাটরিনাকে বিয়ে করছে এমন কোনও ইঙ্গিতই তো পাওয়া যাচ্ছে না।"
এমনকী মা নীতু কাপুরও ছেলের এহেন মতিগতিতে বেশ চিন্তিত বলে জানা গিয়েছে।

একসঙ্গে
যে কোনও অনুষ্ঠানে এককসঙ্গে যাওয়া থেকে শুরু করে, একই বাড়িতে একসঙ্গে থাকা পর্যন্ত সবকিছুই একসঙ্গে ক্যাট ও রণবীরের। কিন্তু দীপিকার পরে ক্যাটরিনাকেও বিয়ে করতে না চেয়ে কী তবে সলমনের পথে হাঁটছেন রণবীরও?

মিষ্টি ছবি
ছবির প্রচারের জন্য মিষ্টি এক ফটোশুটে রণবীর ও ক্যাটরিনা।

সাংবাদিক বৈঠক
একটি ছবির সাংবাদিক বৈঠকে একসঙ্দে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

ক্যামেরার পিছনে
শটটা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা ক্যামেরার স্ক্রিনে দেখে নিচ্ছেন রণবীর ও ক্যাটরিনা।

কফি শপে
মাঝে মধ্যেই কফি শপে একসঙ্গে দেখা যেত রণবীর ও ক্যাটরিনাকে কিন্তু গত কয়েকদিন নিজের পুরুষ বন্ধুদের নিয়েই দেখা যাচ্ছে রণবীরকে, ক্যাটরিনা সঙ্গে নেই। তবে কী দুরত্ব তৈরি হল রণবীর ক্যাটরিনার মাঝে?

বিমানবন্দরে
মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দী হলেন রণবীর কাপুর ও ক্যাটরিনা।

ছবির প্রচারে
অজব প্রেম কী গজব কাহানি ছবির প্রচারে একসঙ্গে রণবীর ও ক্যাটরিনা। এই ছবির সেট থেকেই শুরু হয় তাদের প্রেমের প্রথম পথচলা।

ছুটিতে
ব্যাংককের সমুদ্র সৈকতে তখন একসঙ্গে রণবীর ও ক্যাটরিনা।

ক্যানডিড ছবি
রণবীর ও ক্যাটের ক্যানডিড চুমুর ছবি।

সলমন ফ্যাক্টর
ক্যাটরিনাকে বিয়ে নিয়ে রণবীর দোটানার কারণ কী কোনও ভাবে সলমন খান? কী মনে হয়?
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications