গোয়ার পাঁচতারা হোটেলে গাঁটছড়া বাঁধলেন রকুল প্রীত-জ্যাকি ভাগনানি, দেখুন সেই ছবি

Rakul Preet Singh, Jackky Bhagnani wedding pics: সম্পর্কের কথা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। বলি অভিনেত্রীকে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখাও যাচ্ছিল বিভিন্ন অনুষ্ঠানে। এবার একেবারে গাঁটছড়া বেঁধেই ফেললেন অভিনেত্রী রকুল প্রীত। অভিনেতা তথা প্রযোজন জ্যাকি ভাগনানির সঙ্গে রকুলের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। হালকা রঙের পোশাকে সেজেছিলেন দুজনেই। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

রকুল প্রীত ও জ্যাকি তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রকাশ করেছেন বিয়ের ছবি (Rakul Preet Singh, Jackky Bhagnani wedding pics)। রকুলের পরণে ছিল হালকা গোলাপি ও সাদা রঙের লেহেঙ্গা, সঙ্গে গোলাপের মালা। আর জ্যাকির পরণে ছিল সোনালি ও সাদা মেশানো শেরওয়ানি।

Rakul Preet Singh, Jackky Bhagnani wedding pics

জানা গিয়েছে সাউথ গোয়ায় আইটিসি-র হোটেলে বিয়ের অনুষ্ঠান হয়েছে রকুল ও জ্যাকির (Rakul Preet Singh, Jackky Bhagnani wedding pics)। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন অনেক অভিনেতা-অভিনেত্রীই। ছিলেন অক্ষয় কুমার, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, আয়ুস্মান খুরানা, শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা প্রমুখ।

জানা গিয়েছে আনন্দ করাজ নামে এক রীতি এদিন বিয়ের আগে অনুষ্ঠিত হয়। তারপর সিন্ধি রীতি মেনে সম্পন্ন হয় বিয়ে। বিকেল সাড়ে ৩ টেয় সাত পাকে বাঁধা পড়েন দুজনে। দুই পরিবারের রীতি মেনেই হয়েছে বিয়ে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই প্রি ওয়েডিং সেরেমনি চলছিল। ২০২১ থেকেই দুজনের মধ্য়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আসে (Rakul Preet Singh, Jackky Bhagnani wedding pics)।

উল্লেখ্য, শীঘ্রই পর্দায় কমল হাসানের সঙ্গে দেখা যাবে রকুল প্রীতকে। ইন্ডিয়ান ২ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, জ্যাকি প্রযোজিত পরবর্তী ছবি বড়ে মিঞা ছোটে মিঞা। ওই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহাকে। চলতি বছরেই মুক্তি পাবে সেই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+