অরুণ জেটলিকে মৃত দেখিয়ে ইনস্টাগ্রাম পোস্ট! বিতর্কে বলিউড অভিনেত্রী
প্রতিষ্ঠিত ব্যক্তিদের কেউ কেউ যেন বিতর্কের মধ্যেই থাকতে ভালবাসেন। তা তিনি রাজনীতিবিদই হোন কিংবা চলচ্চিত্র জগতেরকেউ। সংকটজনক অবস্থায় দিল্লির এইমসে ভর্তি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
প্রতিষ্ঠিত ব্যক্তিদের কেউ কেউ যেন বিতর্কের মধ্যেই থাকতে ভালবাসেন। তা তিনি রাজনীতিবিদই হোন কিংবা চলচ্চিত্র জগতের কেউ। সংকটজনক অবস্থায় দিল্লির এইমসে ভর্তি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেছেন রাখি সাওয়ান্ত। লিখেছেন 'রেস্ট ইন পিস'। সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে। এরপরেই ট্রোলিং শুরু হয়ে যায়।

দেশে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি দিল্লির এইমসে সংকটজনক অবস্থায় ভর্তি রয়েছেন। শুক্রবার রাতে শীর্ষস্থানীয় বিজেপি নেতারা তাঁকে দেখতে গিয়েছিলেন। পরের দিন সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও যান তাঁকে দেখতে। সমাজের বিভিন্ন অংশের মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরুণ জেটলির একটা ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেন রাখি সাওয়ান্ত। যেখানে তিনি লেখেন RIP(Rest in Peace). এরপরেই অবশ্য ট্রোলিং শুরু হয়ে যায়। অনেকে উত্তর দেন, গুজব ছড়ানো বন্ধ করুন।
তবে এনিয়ে বিতর্ক শুরু হতেই রাখি সাওয়ন্ত পোস্টটি মুছে দেন। তবে তিনি এই কাজের জন্য ক্ষমা চাননি।












Click it and Unblock the Notifications