সমকাম-প্রেম নিয়ে মুখ খুলে রণবীরের বিষয়ে কী বলে ফেললেন রাজকুমার
সমকাম এদেশে আর অপরাধের আওতায় আর নেই। সমকাম নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় ঐতিহাসিক অধ্যায় এনে দিয়েছে দেশে। এমন এক প্রেক্ষাপটে বলিউডে সদর্পে মুক্তি পাচ্ছে 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'।

সোনম কাপুর, আনিল কাপুর , রাজকুমার রাও অভিনীত 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ছবিটিতে এই সমকাম প্রেমের এক অনন্য গল্প বলা হয়েছে। রেজিনা ও সোনম অভিনীত এই ছবি বলিউডের এক অন্য রকমের চিত্র পরিবেশন করছে। ছবির অভিনেতা রাজকুমার রাওকে সাম্প্রতিককালে প্রশ্ন করা হয়, যে আগামী দিনে যদি তাঁকে কোনও সমকাম প্রেমের ছবি অফার করা হয়, তাহলে তিনি কাকে অনস্ক্রিন প্রেমিক হিসাবে বেছে নেবেন?
প্রশ্নের উত্তরে রাজকুমার রাও জানান, তিনি যদি সুযোগ পান তাহলে রণবীর সিং এর সঙ্গে অনস্ক্রিন সমকাম প্রেমের অভিনয় করতে চাইবেন। উল্লেখ্য, এর আগে 'আলিগড়' ছবিতে একটি চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যায় রাজকুমারকে। অন্যদিকে 'পদ্মাবত' এও মালিক কাফুরের চরিত্রের সঙ্গে খিলজির ঘনিষ্ঠতার ছবি অসামান্য দক্ষতায় ফুটিয়ে তোলেন রণবীর। ফলে ভবিষ্যতে রণবীর এ রাজকুমারকে এরকম কোনও ভূমিকায় দেখতে পাওয়া যায় কী না, তাই দেখার।

Click it and Unblock the Notifications