Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শিল্পার বাড়িতে গণেশ পুজো মিটতেই জেল থেকে ছাড়া পেলেন রাজ! স্বামীর ঘরে ফেরার দিনে অভিনেত্রীর বার্তাবহ পোস্ট

শিল্পার বাড়িতে গণেশ পুজো মিটতেই জেল থেকে ছাড়া পেলেন রাজ! স্বামীর ঘরে ফেরার দিনে অভিনেত্রীর বার্তাবহ পোস্ট

জাঁক জমক সহকারে কয়েকদিন আগেই অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতে আয়োজিত হয়েছে গণেশ পুজো। প্রতি বছরের মতো এবারেও নিজের বাড়িতে জাঁকজমক সহকারে অভিনেত্রী গণেশ বন্দনা করেন। তবে অন্যান্য বারের থেকে এই বারে গণেশ বন্দনার প্রেক্ষাপট কিছুটা পাল্টেছে। অন্যান্যবার স্বামী রাজের সঙ্গে মিলে গণেশ চতুর্থীর উৎসব পালন করেন শিল্পা। তবে এবার পর্নকাণ্ডে জেলবন্দি ছিলেন স্বামী রাজ কুন্দ্রা। তবে শিল্পার বাড়িতে তার জন্য আয়োজনে কোনও ভাঁটা পড়েনি। একনজরে দেখা যাক আজ স্বামী রাজ কুন্দ্রা জেল থেকে বেরিয়ে আসতেই শিল্পা কোন ইঙ্গিত দিলেন।

ছাড়া পেলন রাজ

ছাড়া পেলন রাজ

দীর্ঘ দু মাস জেলবন্দি থাকার পর ধনকুবের রাজ কুন্দ্রা এদিন জেল থেকে মুক্তি পেয়েছেন। পর্নকাণ্ডে মুম্বইয়ে একটি বড়সড় চক্র চলাবার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাজকে। রাজের বিরুদ্ধে এই মুহূর্তে পর্ন কাণ্ড নিয়ে অনেকেই মুখ খুলেছেন। ফলে তাঁর বিরুদ্ধে চলা মামলা আরও পোক্ত হচ্ছে।

শিল্পার বার্তা

শিল্পার বার্তা

এদিকে, স্বামী রাজ যখন জেল থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। ঠিক সেই দিনে শিল্পা টুইটারে লিখলেন, এমন কিছু মুহূর্ত থাকে যা নিচে নামিয়ে দেয়। এই সময় আমি বিশ্বাস করি যদি সাতবার পড়ে যাও, তাহলে অষ্টমবার উঠে দাঁড়ানোর জন্য নিজেকে শক্ত করো।

 রাজ বিতর্ক ও শিল্পা

রাজ বিতর্ক ও শিল্পা

উল্লেখ্য়, রাজ কুন্দ্রার বিরুদ্ধে যখন পর্ন কাণ্ড নিয়ে প্রবল অভিযোগের পাহাড় জমা হতে শুরু করেছিল, তখন জেলবন্দি রাজকে নিয়ে একবার তাঁদের বাসভবনে যায় পুলিশ। তদন্দের স্বার্থে রাজের বাড়ি রাজের সামনেই তল্লাশি করা হয়। সেই সময় রাজকে দেখে ক্ষোভ চেপে রাখতে পারেননি শিল্পা। এমনই তথ্য দেয় সূত্র। এদিন শিল্পা টুইটারে একটি পোস্ট লিখে সেখানে কনফউসিয়াসের বাণী তুলে ধরেন, লেখা থাকে, আমাদের গর্ব আমাদের পতন নয়, বরং আমাদের উঠে দাঁড়ানোই আমাদের গর্ব।

 শিল্পার বাড়িতে গণেশ পুজো

শিল্পার বাড়িতে গণেশ পুজো

উল্লেখ্য, কয়েকদিন আগেই ধুমধাম সহকারে শিল্পা শেট্টির বাড়িতে গণেশ চতুর্থীর পুজো আয়োজিত হয়। উল্লেখ্য, শিল্পার সঙ্গে তাঁর ছেলে ও মেয়েকে দেখা যায় গণেশ চতু্র্থীর আনন্দে গা ভাসাতে। তবে সেই আন্দের জোয়ারের মাঝে রাজ ছিলেন জেলবন্দি। তবে রাজের পরিবারকে এই সময়ে শিল্পার পাশে দেখা যায়। শিল্পা যখন গমেশ বিসর্জনে যান ,তখনও তাঁর পরিবারকে দেখা যায়। উল্লেখ্য, রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে বলিউডে বহু আলোচনা হলেও, আপাতত শিল্পা নিজের পোস্টে যা লিখেছেন , তাতে সেই সম্ভাবনা অনেকেই উড়িয়ে দিচ্ছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+