মুম্বইয়ের পাঁচতারা হোটেলে পর্ন ভিডিও শুট, অভিযোগ উঠল রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়ার বিরুদ্ধে

পর্ণ ভিডিও কাণ্ডে ফের অস্বস্তিতে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। মহারাষ্ট্রের সাইবার পুলিশ রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট তৈরি করেছে। সাইবার পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে রাজ কুন্দ্রা আপত্তিকর/‌পর্ন ভিডিওর শুট করেছিলেন শহরতলির দু'‌টি ডিল্যাক্স হোটেল। আদালতে গত সপ্তাহেই তা পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

পর্নকাণ্ডে ফের নাম জড়ালো রাজ কুন্দ্রার

তবে এই চার্জশিটে শুধু রাজ কুন্দ্রাই নন, শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, ফিল্ম প্রযোজক মীতা ঝুনঝুনওয়ালা ও ক্যামেরাম্যান রাজু দুবেকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। এই চার্জশিটে এও বলা হয়েছে যে এই অবিযুক্ত চারজন আর্থিক লাভ করার জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্মে এই আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দিয়েছিলেন।
এর আগে ২০২১ সালে সাইবার পুলিশ ২০১৯ সালের এক ঘটনার ভিত্তিতে মামলা দায়ের করেছিল। সেখানে দাবী করা হয়েছিল যে আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেডের ডিরেক্টর রাজ কুন্দ্রা নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে আপত্তিকর ভিডিওর প্রযোজক ও বিতরণের দায়িত্বে রয়েছেন। এরপরই গত বছর ১৯ জুলাই মুম্বই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে। রাজের সঙ্গে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। এই খবরে দেশজুড়ে সকলকে হতচকিত করে। রাজের বিরুদ্ধে ৪৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়। রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়। এরপর রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখা হয়। সেই বছরের সেপ্টেম্বরে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা জামিন পেয়ে যান। ৫০ হাজার টাকার বন্ডে তিনি মুম্বইয়ের আর্থুর রোড জেল থেকে ছাড়া পান।

সাইবার পুলিশের মতে, কুন্দ্রার কোম্পানি পুনম এবং ঝুনঝুনওয়ালার সঙ্গে অপরাধে সহায়তা করেছেন। এমনকী তাঁদের এই শর্ট অ্যাডাল্ট ভিডিওগুলিতে এমন কিছু মডেল অভিনয় করেছেন, যারা এখন নিখোঁজ। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ছাড়া পাওয়ার পর থেকে রাজ কুন্দ্রা সেভাবে নিজেকে প্রকাশ্যে নিয়ে আসেন না। এমনকী তিনি কোথাও এখন গেলে নিজের মুখ সম্পূর্ণভাবে ফেস মাস্কে ঢেকে রাখেন এবং হুডি পরে থাকেন।

বলিউড অভিনেত্রা শিল্পা শেট্টির সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয় রাজ কুন্দ্রার। রাজ ও শিল্পার দুই সন্তান ভিয়ান ও শমিশা। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার সঙ্গে তদন্তকারী সংস্থারা শিল্পা শেট্টিকেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+