Raj Kundra: কাপড় খোলা নয় কাপড় পরানোই আমার পেশা, স্ট্যান্ড আপ কমিডি শোয়ে বিতর্কিত মন্তব্য রাজ কুন্দ্রার
পর্ণ ছবি তৈরি কাণ্ডে বলিপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বেশ কিছুদিন জেল পর্যন্ত খাটতে হয়েছিল তাঁকে। তারপর থেকে আর প্রকাশ্যে কোনও দিন নিজের মুখ দেখাননি তিনি। যতবারই প্রকাশ্যে এসেছেন মুখোস পরে। বলিপাড়ায় তার নাম হয়ে গিয়েছিল মাস্ক ম্যান।
দিন কয়েক আগে স্ট্যান্ড আপ কমেডিতে ডেবিউ করেছেন তিনি। প্রথম দিনেই সেই কমেডি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে পর্নকাণ্ডের প্রসঙ্গ তুলেছেন রাজ কুন্দ্রা। তিনি বলেছেন, ১৮ বছর বয়স থেকে লন্ডনে ট্যাক্সি চালাতেন। ২১ বছর বয়সে কাশ্মীরি শালের ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছিলেন তিনি। তাই তিনি দাবি করেছেন প্রথম থেকেই তাঁর কাজ ছিল কাপর পরানো, কাপর খোলা নয়।

যদিও স্ট্যান্ড আপ কমেডি শোয়েও তিনি মুখে মাস্ক পরেই এসেছিলেন এবং পারফর্ম করেছিলেন। মাস্ক খোলেননি তিনি। ২০২১ সালে পর্নছবি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল পর্ন ছবি তৈরি করে মোবাইল অ্যাপের মাধ্যমে সেটি তিনি বিক্রি করতেন। ঘটনার তদন্তে নেমে সিবিআই তাঁকে গ্রেফতার করে।
সেসময় শিল্পা শেট্টির একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। প্রায় ২ মাস জেলে থাকার পর তিনি জামিন পান। তারপরে ২০২২ সালে সিবিআইকে চিঠি লিখে রাজ কুন্দ্রা দাবি করেছিলেন তিনি নির্দোষ। তিনি অভিযোগ করেছিলেন পরিকল্পিত ভাবে তাঁকে ফাসানো হয়েছিল।
কোনও এক ব্যবসায়ী পুলিশ অফিসারের সঙ্গে পরিকল্পনা করে তাঁকে গ্রেফতার করানোর জন্য এই সব কাণ্ড ঘটিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার এই ঘটনায় জড়িত রয়েছেন। এখন আবার শোনা যাচ্ছে সেই ঘটনা নিয়ে তিনি নিজে সিনেমা তৈরি করবেন এবং তাতে অভিনয়ও করবেন।












Click it and Unblock the Notifications