Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Javed Akhtar: রাম- সীতার দেশে জন্মে গর্বিত, হিন্দু সংস্কৃতি উদার, বললেন জাভেদ আখতার

হিন্দু সংস্কৃতি এবং ঐতিহ্যের কারণে ভারতে গণতন্ত্র বিদ্যমান। এই কথাই বলতে শোনা গেল জাভেদ আখতারকে। ভারতীয় চলচ্চিত্র ও সাংস্কৃতিক জগতের অন্যতম মুখ জাভেদ আখতার। প্রবীণ এই ব্যক্তি ভারতীয় সংস্কৃতির অন্যতম স্তম্ভ। তিনি এবার হিন্দু সংস্কৃতির পক্ষে তাঁর মত দিলেন।

জাভেদ আখতার মূলত গীতিকার হিসেবে ভারতে বিখ্যাত। সারা পৃথিবীতে যেখানে ভারতীয় সংস্কৃতি আছে, সেখানে জাভেদ আখতারের নাম আলোচিত হয়। প্রবীণ এই গীতিকার মূলত উদার ও প্রগতিশীল চিন্তাধারার জন্য পরিচিত। তিনি এবার হিন্দু সংস্কৃতির পক্ষে কথা বললেন।

Javed Akhtar

মুম্বইতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের আয়োজনে দীপোৎসব অনুষ্ঠান সদ্য হয়েছে। সেখানে আমন্ত্রিত ছিলেন এই প্রবীণ গীতিকার। বক্তব্য রাখার সময় কবি এই বিবৃতি দেন। তাঁর কথায়, হিন্দু সংস্কৃতি এবং ঐতিহ্যের কারণে ভারতে গণতন্ত্র বিদ্যমান। তাঁর মুখে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর কথায় হিন্দুরা উদার ও বড় মনের। সমাজে একটা সময় কিছু অসহিষ্ণু ব্যক্তি ছিল৷ হিন্দুদের একটি সম্প্রদায় হিসেবে সাধারণত উদার ও খোলা মনের পরিচয়ের আকারে দেখানোই হয়। এটি খুব বড় একটি গুণ। অন্যরা অসহিষ্ণুতা প্রদর্শন করতে পারেন। কিন্তু সেইসব গ্রহণ না করার উপর জোর দেন তিনি।

তিনি জোরের সঙ্গে বলেছেন, ভারতীয়রা হিন্দুদের জীবনযাপনের থেকে অনেক কিছু শিখেছে। সেইসব কোনওভাবেই ছাড়া যাবে না। এখন সমাজে অসহিষ্ণুতা বাড়ছে। সেজন্য জাভেদ আখতার উদ্বেগ প্রকাশ করেন।

এরপরে আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। রাম - সীতার প্রসঙ্গে উঠে এসেছে তাঁর মুখে। রাম - সীতার দেশে জন্মগ্রহণ করেছেন, তিনি গর্বিত। জাভেদ আখতার নিজেকে বরাবর নাস্তিক হিসেবে পরিচয় দেন। একসময় হিন্দুত্ববাদের বিরুদ্ধেও তিনি সওয়াল করেছিলেন। কিন্তু এদিন রীতিমতো রাম - সীতা প্রসঙ্গ উঠে এল তাঁর মুখে।

তিনি বলিউডের 'শোলে' সিনেমার একটি উদাহরণ তুলে ধরেন। বলেন, সিনেমায় মন্দিরের ভিতরে হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর সংলাপের অংশ রয়েছে। এখন ওই সিনেমা মুক্তি পেলে ওই অংশ নিয়ে ব্যাপক বিতর্ক হতে পারে।

এদিন অনুষ্ঠানে 'জয় সিয়া রাম' স্লোগান তুলেছিলেন অনুষ্ঠানে। রামায়ণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য। এই কথাও বলেছেন জাভেদ আখতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+