রবি ঠাকুরকে নিয়ে প্রিয়াঙ্কা প্রযোজিত ছবিতে থাকছেন কোন মেগাস্টার! ৩টি ভাষায় মুক্তি পাচ্ছে ফিল্ম

রবি ঠাকুরের প্রেম নিয়ে যে ছবি তৈরি করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, তা পুরনো খবর! প্রযোজক প্রিয়াঙ্কার এই ছবির নাম 'নলিনী' সেখবরই বাঙালি পাঠক জানেন।

রবি ঠাকুরের প্রেম নিয়ে যে ছবি তৈরি করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, তা পুরনো খবর! প্রযোজক প্রিয়াঙ্কার এই ছবির নাম 'নলিনী' সেখবরই বাঙালি পাঠক জানেন। তবে সাম্প্রতিক এক তথ্যে জানা গিয়েছে ছবিতে অভিনয় করতে চলেছেন বাঙালির ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়। উঠে এসেছে বাকি অভিনেতার নামও। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

রবি ঠাকুরকে নিয়ে প্রিয়াঙ্কা প্রযোজিত ছবিতে থাকছেন কোন মেগাস্টার! ৩টি ভাষায় মুক্তি পাচ্ছে ফিল্ম

প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন যে, ভালো গল্প বলতেই তিনি ছবি প্রযোজনায় হাত দিচ্ছেন। আর সেই মত , রবীন্দ্রনাথের জীবনের একটি প্রাসঙ্গিক দিকের গল্প তিনি বলতে চলেছেন 'নলিনী' ছবিটির মাধ্যমে। উল্লেখ্য, ছবিটি তিনটি ভাষায় একসঙ্গে মুক্তি পাবে। বাংলা, মারাঠি ও ইংরাজি ভাষাতে মুক্তি পেতে চলেছে 'নলিনী'। যদিও শোনা গিয়েছিল এই ছবি হিন্দিতেও মুক্তি পাবে। তবে সেই বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। এক জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ছবিতে অভিনয় করছেন বাঙালির সর্বকালের অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। থাকছেন সাহেব ভট্টাচার্যও। মারাঠি অভিনেত্রী বৈদেহী পরশুরামীও এই ছবিতে থকছেন।

রবি ঠাকুরকে নিয়ে প্রিয়াঙ্কা প্রযোজিত ছবিতে থাকছেন কোন মেগাস্টার! ৩টি ভাষায় মুক্তি পাচ্ছে ফিল্ম

ইতিমধ্যেই, ফিল্মের বিষয়ে পরিচালক আলোচনা করেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে। এবছরের জুলাই মাস থেকে শুরু হবে 'নলিনী'-র শ্যুটিং। ছবিটিতে বর্ষাকে অন্যরূপে তুলে ধরতেই জুলাই থেকে শ্যুটিং শুরু হচ্ছে। ছবির মূল গল্প রবীন্দ্রনাথ ও এক মারাঠি মহিলাকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মারাঠি মহিলা নলিনীর সম্পর্ক নিয়ে এই ছবি। বাস্তব জীবনে নলিনীর আসল নাম অন্নপূর্ণা। তাঁকে 'নলিনী' নামটি দেন কবি স্বয়ং। জানা যায়, ১৮৭০ সালের প্রেক্ষাপটে রবি ঠাকুরের জীবনে এই সম্পর্ক জায়গা করে নিয়েছিল । সেই সময়ে রবীন্দ্রনাথ ১৭ বছর বয়সী ,অন্যদিকে নলিনী ছিলেন ২০ বছরের। কিন্তু তারপর এই সম্পর্কের কী পরিণতি হয় , তা নিয়েই তৈরি হচ্ছে 'নলিনী'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+